নিজস্ব প্রতিবেদক:
প্লে–নার্সারি–কেজি শ্রেণির ক্লাস বন্ধই থাকছে – ছবি : সংগৃহীত
দীর্ঘ দেড় বছর পর ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেয়া হলেও প্লে–নার্সারি–কেজি ও প্রাক্–প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সশরীর ক্লাস আপাতত বন্ধই থাকছে। রোববার বিকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।
তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে পরে প্রাক-প্রাথমিক শিক্ষা সশরীর চালু করা হবে। এখন প্রাথমিকের প্রথম শ্রেণি থেকে ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা আছে। এ ছাড়া ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনগুলোতে প্লে গ্রুপ, নার্সারি ও কেজি নামে আলাদা প্রাক-
Leave a Reply