শিরোনাম :
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে চাই, তবে ‘জঙ্গি কারখানা’ নয়: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ হার মানছেন না মমতা, দেবেন না ইস্তফা, কী বলছে ভারতের সংবিধান উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এআরও নেতা নিহত ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি মদন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা: বাহাউদ্দিন নাছিম

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা: বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক:

জামিউল উলুম মাদরাসা প্রাঙ্গণে দুঃস্থ মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে সারাদেশে প্রত্যন্ত অঞ্চলেও মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাজধানীর মিরপুর-১৪ এর জামিউল উলুম মাদরাসা প্রাঙ্গণে দুঃস্থ মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দীন নাছিম বলেন, স্বাধীনতাবিরোধীদের আশ্রয় দিয়ে তাদের বাঁচাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রতিদিন বিভ্রান্তি ছড়ান। বাঙালি জাতিকে বিভ্রান্ত করতে প্রতিদিন তারা মিথ্যার ফুলঝুরি নিয়ে ছুটেন। জাতির পিতার হত্যাকারী কে বা কারা তা দেশের নতুন প্রজন্মের কাছে স্পষ্ট। আমরা বলতে চাই, খুনি কখনো মুক্তিযোদ্ধা হতে পারে না।

তিনি আরো বলেন, খুনি জিয়াকে নির্দোষ প্রমাণ করতে তার অনুসারীরা তাকে বীর মুক্তিযোদ্ধা বলে মিথ্যা আখ্যায়িত করে চলেছে। আমরা বলতে চাই, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলেই হত্যাকারীদের বিচার করেননি। বরং বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের খুনি জিয়া আশ্রয় দেন।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো খুনি জিয়া গংদের উত্তরসূরিদের বিরুদ্ধে দুর্গ গড়ে তাদের প্রতিরোধ করতে সংগ্রাম করে যাচ্ছেন। তাই বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, মানুষের জন্য কাজ করাই আমাদের রাজনীতির দীক্ষা ও শিক্ষা। বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে দেশের মানুষের জন্য কাজ করতেন সেই আদর্শের ওপর অটল থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। মানুষের কল্যাণে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় নিবেদিত প্রাণ।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, দফতর সম্পাদক আজিজুল হক আজিজ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com