শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়ে বৈঠক আজ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়ে বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি শেষ হচ্ছে ১১ সেপ্টেম্বর। এরপর স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে এমন ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তবে শিক্ষামন্ত্রনালয় সংশ্লিদের আভ্যন্তরীণ বৈঠক রয়েছে আজকে। বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় ও করোনা মোকাবেলায় সরকারের গঠিত পরামর্শক কমিটি মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্রুত স্কুল খুলতে আজ রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে এক সভায় বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এরপর তা অনানুষ্ঠানিকভাবে জানানো হবে। বৈঠকে শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী, সচিব, মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন অধিদপ্তর ও বিভাগের প্রধানরা উপস্থিত থাকবেন। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, করোনা মোকাবেলায় সরকার গঠিত জাতীয় পরামর্শক কমিটিসহ সংশ্লিষ্ট দপ্তর প্রধান উপস্থিত থাকবেন।

তার আগে গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে শেষে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে জানানো হয়, করোনা মহামারির কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতি সন্তোষজনক থাকলে এরপর ধাপে ধাপে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। ওই বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আলোচনা হলেও স্কুল কলেজ খোলার ব্যাপারে পরবর্তী বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয় বৈঠক থেকে।

বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ অক্টোবরের মধ্যে শর্ত সাপেক্ষে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে। এজন্য কোন বিশ্ববিদ্যালয় কতজন শিক্ষক-শিক্ষার্থী টিকা নিয়েছেন (প্রথম-দ্বিতীয় ডোজসহ বিস্তারিত) তার তথ্য ছক আকারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠাতে হবে।

উল্লেখ‌্য, ২০২০ সালে ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর গত ১৭ মাসে মোট ২২ দফা ছুটি বাড়ানো হয়েছে। এর মধ্যে ২৪ মে ও ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েও করোনার ঊর্ধ্বগতির কারণে তা সম্ভব হয়নি। সবশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com