শিরোনাম :
কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসনে চসিকের ৬ পৃথক কমিটি শত শত ভক্তদের মন ভেঙে নতুন জীবনে পা রাখলেন সুবাহ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপির আন্দোলনে সরকার পতনের ভয়ে আছে : ফখরুল

বিএনপির আন্দোলনে সরকার পতনের ভয়ে আছে : ফখরুল

নিজস্ব প্রতিনিধি
দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব বলেন, সম্প্রতি সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারে উন্মত্ত হয়ে উঠেছে। গতকালকেও বিরোধী দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়। এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদী নেতৃত্বকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে এবং নেতাকর্মীদের মনোবল ধ্বংস করতেই বর্তমান ফ্যাসিস্ট সরকার বিএনপি এবং বিরোধী দলের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করছে। জুলুমবাজ সরকারের দমন-নিপীড়নে জাতীয়তাবাদী শক্তিসহ বিরোধী নেতাকর্মীরা গ্রেপ্তারের ভয়ে ভীত নয় বরং আরো বলীয়ান হয়ে বর্তমান ভোটারবিহীন শাসকগোষ্ঠীর দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠবে। সরকারের কোনো গণভিত্তি নেই। সরকারের দুঃশাসন, দুর্নীতি, দমন-নিপীড়নে দেশবাসী অতিষ্ঠ।

তিনি আরো বলেন, রাজনীতি, নির্বাচন ও প্রশাসনকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকেই গুম করে ফেলেছে। রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতা এবং সর্বোপরি করোনা মহামারির ভয়াবহ দুঃসময়ে জনগণের কল্যাণে কাজ না করার ফলে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সরকারের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হয়েছে। জনরোষ থেকে নিজেদের রক্ষা এবং আন্দোলন ও পতনের ভয়ে ভীত হয়ে তাদের ভয়ঙ্কর ক্রুদ্ধতার বিষাক্ত ছোবল গিয়ে পড়ছে বিরোধী নেতাকর্মীদের ওপর। বর্তমান ফ্যাসিস্ট সরকার জুলুম-নির্যাতন, গ্রেপ্তার, হামলা-মামলা, হত্যা, গুমসহ সন্ত্রাসের পথকেই ক্ষমতা আঁকড়ে রাখার অবলম্বন হিসেবে বেছে নিয়েছে। নিজেদের ব্যর্থতা, অযোগ্যতা, অদক্ষতা এবং দেশের প্রকৃত চিত্র ও সমস্যা আড়াল করতে অহেতুক নতুন নতুন বিতর্ক সৃষ্টি করছে। জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার এখন পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। এমন দুর্বিষহ পরিস্থিতিতে সরকারের উন্মত্ত আচরণ প্রতিহত করতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে তাদের বিরদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com