যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে শাকিব খানের বক্তব্য

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে শাকিব খানের বক্তব্য

বিনোদন প্রতিবেদক:

শাকিব খান

সম্প্রতি বেশ কিছু জাতীয় দৈনিক এবং একাধিক অনলাইনে খবর প্রকাশিত হয়েছে আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে ‘সভাপতি’ পদে প্রার্থী হচ্ছেন শাকিব খান। তার প্যানেল থেকে সাধারণ সম্পাদক হচ্ছেন চিত্রনায়িকা নিপুণ! এমন খবর শাকিব খানের নজরে আসলে নির্বাচন নিয়ে নিজের অবস্থানের কথা জানান অভিনেতা।
তিনি জানান, শিল্পী সমিতির কোনো নির্বাচনে আমি অংশ নিচ্ছি না। নির্বাচন নিয়ে মোটেও ভাবি না। আর আমার এতো সময়ও নেই। সংগঠন দিয়ে কোনোভাবেই ইন্ডাস্ট্রি আগাবে না। সুতরাং এসবের মধ্যে আমি নেই।

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ঢালিউডের সুপারস্টার বলেন, আমাকে জড়িয়ে যেসব সংবাদ হয়েছে সেগুলো পুরোপুরি মনগড়া-আজগুবি। অনেকটা হাওয়া থেকে পাওয়া নিউজ।

শাকিব খান মনে করেন, সমিতি নিয়ে মাতামাতি ও নির্বাচন করলে ইন্ডাস্ট্রি কোনোভাবেই আগাবে না। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে ভালো ভালো কাজ করতে হবে। ভালো কাজের জন্য চেষ্টা মূখ্য, সমিতি বা নির্বাচন নয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com