যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টিভি চ্যানেল নিয়ে আসছেন রাম চরণ!

টিভি চ্যানেল নিয়ে আসছেন রাম চরণ!

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন ‘মাগাধীরা’খ্যাত এই অভিনেতা। তার আরেক পরিচয় তিনি বরেণ্য অভিনয়শিল্পী, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মন্ত্রী চিরঞ্জীবীর পুত্র। রাম চরণ অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও ইলেকট্রনিক মিডিয়া ব্যবসা শুরুর চেষ্টা করছেন।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ইলেকট্রনিক মিডিয়া ব্যবসা শুরুর চেষ্টা করছেন রাম চরণ। এরই মধ্যে কয়েকটি তেলেগু টিভি চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন তিনি। যদি কথাবার্তায় মিলে যায় তবে সম্প্রচারে থাকা কোনো একটি টিভি চ্যানেল কিনে নেবেন। তা না হলে নতুন একটি টেলিভিশন চ্যানেল শুরুর পরিকল্পনা করেছেন এই অভিনেতা।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, হায়দরাবাদে একটি টিভি চ্যানেলের মালিকের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত করেছেন রাম চরণ। তাকে আকর্ষণীয় মূল্য দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তা ছাড়া শুধু নিউজ চ্যানেল নয়, কয়েকটি বিনোদনভিত্তিক টিভি চ্যানেলের সঙ্গেও কথা বলেছেন রাম চরণ।

রাম চরণের পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। এটি পরিচালনা করছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এস এস রাজামৌলি। এছাড়া প্রসিদ্ধ নির্মাতা শংকরের সঙ্গে একটি সিনেমা দেখা যাবে তাকে। পাশাপাশি বাবা চিরঞ্জীবীর ‘আচার্য’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। এটি প্রযোজনাও করছেন এই অভিনেতা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com