যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

২২ কোটি রুপির বাংলো কিনলেন রণবীর-দীপিকা

২২ কোটি রুপির বাংলো কিনলেন রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক :

বলিউডের আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সম্প্রতি মহারাষ্ট্রের আলিবাগে একটি বাংলো কিনেছেন এই দম্পতি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সমুদ্র তীরবর্তী বিলাসবহুল এই বাংলো কিনতে ২২ কোটি রুপি খরচ করেছেন তারা। পাশাপাশি রেজিস্ট্রির জন্য আরো ১.৩২ কোটি রুপি দিয়েছেন এই জুটি।

জানা গেছে, রণবীর-দীপিকার এই বাংলো ম্যাপগাঁও গ্রামে অবস্থিত। নয় হাজার বর্গমিটার জায়গাজুড়ে অবস্থিত বাংলোটিতে পাঁচটি বেডরুম রয়েছে। এই জুটির প্রযোজনা প্রতিষ্ঠান আরএস ওয়ার্ল্ডওয়াইড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং কেএ এন্টারপ্রাইজ এলএলপি-এর নামে এই বাংলোটি কেনা হয়েছে।

এদিকে গত মাসেই একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন দীপিকা। বেঙ্গালুরুতে নির্মাণাধীন একটি উঁচু ভবনে এই ফ্ল্যাটটি অবস্থিত। পাশাপাশি মুম্বাইয়ে অভিজাত প্রভাদেবী এলাকায় চার বেডরুমের একটি ফ্ল্যাট রয়েছে তার। ২০১০ সালে এটি কিনেছিলেন এই অভিনেত্রী। পরবর্তী সময়ে ২০১৮ সালে রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর একসঙ্গে এই অভিনেতার বাড়িতে থাকছেন তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com