শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আটকের কথা বলছে র‍্যাব , ভয়ঙ্কর এক ‘সিরিয়াল রেপিস্টকে

আটকের কথা বলছে র‍্যাব , ভয়ঙ্কর এক ‘সিরিয়াল রেপিস্টকে

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে রিসোর্টে তরুণী হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত সাগর র‍্যাবের হাতে আটক হয়েছেন। র‍্যাবের দাবি, আটককৃত সাগর একজন ভয়ঙ্কর সিরিয়াল রেপিস্ট। তার বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ ছিল।
শুক্রবার রাতে তথ্য-প্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে রাজধানীর সায়েদাবাদ থেকে র‍্যাব-১০ এর একটি দল তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব জানান, শনিবার বিকেল সাড়ে ৪টায় কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ২২ সেপ্টেম্বর কক্সবাজারে কলাতলী এলাকার ‘আমারী রিসোর্ট’ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে নিহতের নাম-পরিচয় উদ্ধারের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়। ঘটনার পর থেকে ওই তরুণীর স্বামী পরিচয়ে রিসোর্টের কক্ষ ভাড়া নেয়া সাগর নামে ওই তরুণ পলাতক ছিলেন।

পুলিশ ও রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, ১৮ সেপ্টেম্বর সকালে সাগর আমারী রিসোর্টের ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। দুইদিন পর ওই তরুণীকে স্ত্রী পরিচয় দিয়ে রিসোর্টে তোলেন। এরপর তিনি ১০৮ নম্বর কক্ষ ছেড়ে ৪০৮ নম্বর কক্ষে যান। সেখানেই তারা দুইজন অবস্থান করছিলেন।

রিসোর্টের ব্যবস্থাপক মনজুর আলম বলেন, কক্ষের বাতি জ্বলতে না দেখে কর্মচারীদের সন্দেহ হয়। ডাকাডাকি করেও সাড়াশব্দ পাওয়া যায়নি। তখন দরজা খুলে দেখা যায়- ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই তরুণীর লাশ পড়ে আছে। ওই তরুণীর স্বামী পরিচয় দেওয়া সাগর পেছনের জানালা দিয়ে পালিয়ে যায়।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, সাগরসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ মামলাটির তদন্ত করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com