শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রবাসী কর্মীদের করোনা পরীক্ষা এখনো অনিশ্চয়তার মধ্যে

প্রবাসী কর্মীদের করোনা পরীক্ষা এখনো অনিশ্চয়তার মধ্যে

নিজস্ব প্রতিবেদক

শাহজালালে টানাপড়েন চলছেই
রেমিট্যান্সযোদ্ধাদের বিমানবন্দরে করোনা পরীক্ষা নিয়ে টানাপড়েন কাটছে না। দেশের অর্থনীতিতে অবদান রাখা এই প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরার অপেক্ষার প্রহর বাড়ছেই। সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) বিভিন্ন দেশের যাত্রীদের কভিড-১৯ পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম গতকাল শনিবার চালুর কথা থাকলেও তা হয়নি। ল্যাবরেটরির অবকাঠামো ও যন্ত্রপাতি স্থাপিত হলেও এগুলো ঠিকমতো কাজ করছে কি না, তা দেখার জন্য কারিগরি কমিটির বিশেষজ্ঞ সদস্যরা বৈঠকের পর বৈঠক করছেন।

জানা গেছে, এই প্রস্তুতি শেষ করে আনুষ্ঠানিকভাবে শুরু করতে আরো এক দিন সময় লাগতে পারে। কিন্তু প্রস্তুতি শেষ করা গেলেও আজ রবিবার থেকে যে যাত্রীরা যেতে পারবেন সেটি নিশ্চিত নয়। কারণ কারিগরি কমিটি প্রস্তুতি চূড়ান্ত হওয়ার বিষয়টি বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) জানাবে। এরপর বিমান চলাচল কর্তৃপক্ষ জানাবে ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলোকে। এর পরেই যাত্রী যাওয়ার প্রক্রিয়া শুরু হবে।

বাংলাদেশসহ ১০টি দেশ থেকে আগতদের জন্য ফ্লাইটের ছয় ঘণ্টা আগে বিমানবন্দর থেকেই করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদের বাধ্যবাধকতা জুড়ে দেয় সংযুক্ত আরব আমিরাত। তবে এই পরীক্ষা আরটি-পিসিআর পদ্ধতিতে হতে হবে বলে জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে। তাদের এসংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীরা নেগেটিভ সনদ নিয়ে গেলেও আরব আমিরাতে প্রবেশ করার পর আবার করোনা পরীক্ষা করা হবে। বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে দেশটি। এরপর সিদ্ধান্ত হয়, বিমানবন্দরে করোনা পরীক্ষা হবে। পরীক্ষামূলকভাবে গত বুধবার আরটি-পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করে ৪৬ জন যাত্রীকে দুবাই পাঠানো হয়।

এরপর বৃহস্পতিবার বিকেলে ল্যাব বসানোর স্থান পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার আরটি-পিসিআর মেশিনে করোনা পরীক্ষা করতে পারবেন প্রবাসীরা।

বিমানবন্দর সূত্র জানায়, গতকাল এই ল্যাব চালু হয়নি। স্বাস্থ্য বিভাগের কারিগরি কমিটির ইতিবাচক সাড়া না পাওয়ায় যাত্রার ছয় ঘণ্টা আগে ল্যাবগুলো থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ শুরু করা যাচ্ছে না।

বিমানবন্দর সূত্র জানায়, আরটি-পিসিআর পরীক্ষার অবকাঠামোগত প্রস্তুতি এখনো চলছে। ছয়টি পরীক্ষাকেন্দ্র ও ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

জানতে চাইলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন স্বাস্থ্য কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, আজ (শনিবার) রাত ৮টা থেকে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে রবিবার থেকে পুরোদমে পরীক্ষা শুরু হবে। পরীক্ষামূলক কার্যক্রমে ভালো ফল পেলে এরপর বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর তারা সংশ্লিষ্ট বিমান সংস্থাকে জানালে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শুরু হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও মুখপাত্র অধ্যাপক ড. নাজমুল ইসলাম গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। রাত ৮টায় আমাদের ড্রাই রান হবে। এর ফল আসতে তিন ঘণ্টা লাগতে পারে। সব কিছু ঠিক থাকলে আমরা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে জানিয়ে দেব।’

এর আগে করোনা পরীক্ষাসংক্রান্ত জটিলতা (যাত্রার ছয় ঘণ্টা আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষা) দূর করতে আরটি-পিসিআর ল্যাব বসাতে সাতটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয় সরকার। এগুলোর মধ্যে একটি প্রতিষ্ঠান বাদ পড়ে। বাকি ছয়টি প্রতিষ্ঠান হলো—স্টেমজ হেলথকেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক এবং জয়নুল হক সিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল। ছয়টি ল্যাবে বসবে ১২টি মেশিন।

শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘কিছু কাজ এখনো বাকি রয়েছে। শনিবার পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও আরো এক দিন অপেক্ষা করতে হবে। কাজ শেষ হলে স্বাস্থ্য অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হবে। কারণ পরীক্ষা ও কারিগরি বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর দেখছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com