শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আমরা ব্যাংক মার্জারের পক্ষে: অর্থমন্ত্রী

আমরা ব্যাংক মার্জারের পক্ষে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ফাইল ফটো

বেসিক ব্যাংক ও পদ্মা ব্যাংক মার্জারের (একীভূতকরণ) পক্ষে মত দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমরা ব্যাংক মার্জারের পক্ষে।

আজ বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ভার্চ্যুয়ালি অংশ নিয়ে এমন মতামত তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, বেসিক ও ব্যাংক পদ্মা ব্যাংক মার্জার হবে। এটা খসড়া পর্যায়ে আছে, আমরা সংশোধনী নিয়ে আসব। সেখান থেকে এটা অনুমোদন করবো। সব প্রক্রিয়া শেষে মার্জার কার্যক্রম নিশ্চিত হবে। আমরা ব্যাংক মার্জারের পক্ষে। মার্জার কীভাবে হবে সে বিষয়ে কাজ করছি।

পদ্মা ব্যাংক মার্জারের জন্য আবেদন করেছে। তারা রাষ্ট্রায়ত্ব ব্যাংকের সঙ্গে মার্জার চায়- এ বিষয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি এখনও আবেদনটি পাইনি। পদ্মা ব্যাংক সমন্ধে আপনাদের নিশ্চয় জানা আছে। পদ্মা ব্যাংকের ওনারশিপে আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো জড়িত আছে। সোনালী, রূপালী সবগুলোরই তাদের সঙ্গে শেয়ার আছে। তারা সেভাবেই ব্যাংকটি পরিচালনা করছে। তাদের বোর্ডে সোনালী ও অগ্রণী ব্যাংকের প্রতিনিধি আছে। আমরা অবশই প্রস্তাব বিবেচনা করবো।

পদ্মা ব্যাংকের মার্জার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে যারা ব্যাংকটির সঙ্গে জড়িত ছিলেন, তারা সুন্দর মতো চালাতে পারেননি। সেখানে অনেক দুর্নীতি হয়েছে। বিভিন্ন পত্রিকায় আপনারা দেখেছেন, আমরাও শুনেছি। কী কারণে দুর্নীতি হয়েছে আমরা এখনও জানতে পারিনি। যারা অন্যায়-দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া সরকারের কী করার আছে?

তিনি বলেন, অন্যায়-অপরাধ করলে যে আইনি প্রক্রিয়া আছে সেভাবেই আমাদের চলতে হবে। আমরা তাদের আইনি প্রক্রিয়ায় সোপর্দ করেছি, তারা জেলে আছেন। ব্যাংকটিতে যারা শেয়ার হোল্ডার আছে, মানে যারা টাকা রেখেছে ও ঋণ নিয়েছে তাদের দিকটিও আমাদের দেখতে হবে। সেজন্য ব্যাংকটি যাতে বন্ধ না হয়ে যায় সেই ব্যবস্থা নিয়েছে সরকার। ব্যাংকটি চলমান রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com