শিরোনাম :
কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চার জাহাজ হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে জামায়াতে ইসলামীর চেয়ে বেশি ত্যাগ আর কোনো দল করেনি এটিএম আজহারুল ইসলাম এমপি মানিকগঞ্জে নিখোঁজের ৫ ঘন্টা পর ভুট্টা খেতে মিলল শিশুর লাশ,গণধোলাইয়ে ২ জন নিহত গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাাজধানীর তেজগাঁওয়ে বিস্ফোরণ: মারা গেলেন দগ্ধ শিক্ষার্থী জিতু

রাাজধানীর তেজগাঁওয়ে বিস্ফোরণ: মারা গেলেন দগ্ধ শিক্ষার্থী জিতু

নিজস্ব প্রতিবেদক :

রাাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি ছয়তলা আবাসিক ভবনে বিস্ফোরণে দগ্ধ শিক্ষার্থী জিতু (২৮) মারা গেছেন।

গতকাল শুক্রবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আইয়ুব হোসাইন জানান, জিতুর শরীরের ৬৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দগ্ধ অপর শিক্ষার্থী ইয়াছিন তালুকদার (২৭) এখনও আইসিইউতে চিকিৎসাধীন। তার শরীরে ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানান এই আবাসিক সার্জন।

গতকাল শুক্রবার (১ অক্টোবর) সাড়ে রাত ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইয়াছিন ও জিতু দগ্ধ হলে তাঁদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে ইনস্টিটিউটের আইসিইউ-তে নেওয়া হয়।

দগ্ধরা ওই বাসার তিনতলার মেস ভাড়া করে থাকতেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মমিনুল গতকাল শুক্রবার জানিয়েছিলেন, রাত ৯টার পর পূর্ব তেজতুরী পাড়ার ২৭/এ জাহান ভিলার তিন তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান কালের কণ্ঠকে বলেন, ইয়াছিন ও জিতু শিক্ষার্থী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com