শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মােহাম্মদ শাহজাহানের ২৯তম মৃত্যু বার্ষিকী পালিত

মােহাম্মদ শাহজাহানের ২৯তম মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

এ উপলক্ষে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলােচনা সভা হয়।
‘অপশাসন’ দীর্ঘস্থায়ী হলে রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙ্গে পড়ে। আ স ম আবদুর রব স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব বলেছেন, ‘অপশাসন’ দীর্ঘস্থায়ী হলে রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সংহতি বিনষ্ট হয় এবং নৈতিক সক্ষমতা ভেঙে পড়ে। গত কয়েকদিনে বাংলাদেশে প্রশাসনিক ও সামাজিক নিষ্ক্রিয়তায় ধর্মীয় সহিংসতা সারাদেশে দ্রুত ছড়িয়ে পড়ায় সামাজিক সম্প্রীতি ঝুঁকিতে পড়েছে, দেশের রাজনীতি ও
শাসন ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এই ঘটনার গভীর তাৎপর্য থেকে অবশ্যই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি বলেন, গণতান্ত্রিক শক্তির অনুপস্থিতিতে যেকোনাে ধরনের জাতীয় বা আন্তর্জাতিক সংকট মােকাবেলায় রাষ্ট্র অক্ষম বা অকার্যকর হয়ে পড়ে। দীর্ঘস্থায়ী অপশাসনে বাংলাদেশ নামক রাষ্ট্রটিও চরম ঝুঁকিতে। গণতান্ত্রিক সুশাসনের অভাবে বাংলাদেশে সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, জাতীয় ঐক্যের বন্ধন আলগা হয়ে যাচ্ছে, ধর্মীয় সহিংসতায় কার্যকর প্রতিরােধ গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে এবং সর্বোপরি নৈরাজ্য বিস্তার লাভ করছে। এমতাবস্থায় বিদ্যমান গভীর সংকট উত্তরণে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে জ্ঞান-বিজ্ঞান সাহিত্য-সংস্কৃতির সকল ক্ষেত্রে উচ্চতর বিকাশের
মাধ্যমে জাতীয় জাগরণ গড়ে তুলতে হবে। এই জাগরণের মধ্য দিয়েই জাতিকে নৈতিকভাবে পুনরুজ্জীবিত এবং ঐক্যবদ্ধ করা সম্ভব হবে। সে লক্ষ্যে গণআন্দোলন ও গণজাগরণ এর মাধ্যমে ‘জাতীয় সরকার গঠনের আন্দোলনকে
তীব্রতর করতে হবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত শ্রমিক নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মােহাম্মদ শাহজাহানের ২৯ তম
মৃত্যুবার্ষিকীতে আজ বকিলে ৩ টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত আলােচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে আ স ম আবদুর রব এ সকল কথা বলেন। আ স ম রব বলেন, রাষ্ট্র পরিচালনায় দেশের শ্রমজীব-পেশাজীবী জনগণের অংশিদারিত্ব নিশ্চিত করা সহ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মােহাম্মদ শাহজাহান আজীবন লড়াই করেছেন। আজকের সর্বব্যাপী নৈরাজ্য মােকাবেলায় জাতীয়
জাগরণ সৃষ্টি করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় মােহাম্মদ শাহজাহানের মত পন্ডিত, সাহসী, নির্মোহ নেতৃত্বের প্রয়ােজন তীব্রভাবে অনুভূত হয়।
জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট আয়ােজিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনস্বাস্থ্য এর ট্রাষ্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক এডভােকেট ছানােয়ার হােসেন তালুকদার, জাতীয় শ্রমিক জোট
সভাপতি বীর মুক্তিযােদ্ধা মেসবাহ উদ্দিন আহমেদ, জেএসডি’র কার্যকরী সভাপতি বীর মুক্তিযােদ্ধা মােঃ সিরাজ মিয়া, জেএসডি’র কার্যকরী সাধারন সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট এর সভাপতি জনাব মােশারফ হােসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এইচ মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন প্রয়াত মােহাম্মদ শাহজাহানের সহধর্মিণী মাফরুজ আরা বেগম, ছেলে তৌফিক জাহান, শিপলু, নির্মান শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মােঃ ওসমান, শ্রমিক নেতা আমিন উদ্দিন বি এস সি, এম এ আউয়াল, এ বি এম জামাল উদ্দিন, আবুল হােসনে প্রমুখ। বার্তা প্রেরক এস এম ওমর ফারুক সেলিম দপ্তর সম্পাদককেন্দ্রীয় কার্যকরী কমিটি,
জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com