যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নিলাম করছেন বিগ বি, ব্যক্তিগত ‘সম্পদ’ কিন্তু শর্ত কী

নিলাম করছেন বিগ বি, ব্যক্তিগত ‘সম্পদ’ কিন্তু শর্ত কী

বিনোদন ডেস্ক :
বাবার দেওয়া মোরব্বার কৌটো আগলে ইলাহাবাদ থেকে মুম্বাই এসেছিলেন বিজয়। বিজয়ের বাবার ইচ্ছা, অমিতাভ বচ্চন তা খাবেন। ‘শাহেনশা’-র সেই আধ-খাওয়া মোরব্বা বাকি জীবন যত্নে আগলে রাখবেন তিনি।
‘বম্বে টকিজ’ ছবির এই গল্প অনেকের কাছে বাস্তব। অমিতাভের থেকে পাওয়া যে কোনো কিছুই অনুরাগীদের কাছে এক প্রকারের উপহার। তাই স্বয়ং ‘বিগ বি’ এ বার নিজের সম্পদ উপহার দেবেন অনুরাগীদের। নিজের ছবির সই করা ডিজিটাল পোস্টার, নিজের রেকর্ড করা কবিতা, ইত্যাদি নিলাম করবেন তিনি। তবে সরাসরি সেই সব জিনিস ক্রেতারা পাবেন না। তা তারা পাবেন নন-ফাঞ্জিবল রিটার্নস (এনএফটি)-এর শর্তে। এই নিলাম হবে ১ নভেম্বর, সোমবার।

এনএফটি এক ধরনের ডিজিটাল ফাইল, যা ‘ব্লকচেন’ নামের এক প্রকার ডিজিটাল লেজারে জমা থাকে। এগুলি ফোটো, ভিডিও, অডিও অথবা অন্য যে কোনো ডিজিটাল ফাইল হতে পারে। ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে তার মালিকানা জনসমক্ষে ব্যক্ত করা যায়। যিনি এনএফটি কিনছেন, তিনি তার ইচ্ছানুসারে যতবার খুশি তা কপি বা শেয়ার করতে পারেন। কিন্তু তা বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সির মতো ব্যবহার করতে পারেন না।

অমিতাভের ‘শোলে’ ছবির এনএফটি অর্থাৎ পোস্টার-সহ আরো অন্যান্য জিনিসগুলির দাম সাড়ে ন’হাজার ডলার। বাবা হরিবংশ রায় বচ্চনের কাব্য ‘মধুশালা’ পাঠ করে তা রেকর্ড করেছেন অমিতাভ। তবে সেই রেকর্ডিংয়ের দাম কত, তা এখনো পর্যন্ত জানা যায়নি। এ ছাড়াও এই নিলামে এক প্রকার ‘লুট বক্স’ থাকবে। সেটির দাম ১০ ডলার। যারা এগুলি কিনবেন, তারা প্রত্যেকেই অমিতাভের পক্ষ থেকে উপহার পাবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com