শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ক্যাম্পে ৬ রোহিঙ্গা খুনে আরাফাতের দায় স্বীকার

ক্যাম্পে ৬ রোহিঙ্গা খুনে আরাফাতের দায় স্বীকার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের মাদরাসায় হামলা চালিয়ে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসায় দুর্বৃত্তদের হাতে ছয়জন খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আরাফাত উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা যুবক।

বুধবার (৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাইমুল হক।

তিনি জানান, বুধবার কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সোলতানার আদালতে ১৬৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার এ আসামির জবানবন্দি রেকর্ড করা হয়।

আরাফাত উল্লাহ মধুরছড়া ৪ নম্বর ক্যাম্পের জি/২ ব্লকের মৃত আব্দুর রহিমের ছেলে।

এসপি নাইমুল আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে তাকে মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/২ ব্লক থেকে ৬ রোহিঙ্গা হত্যা মামলার আসামি সন্দেহে গ্রেপ্তার করা হয়।

পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং বুধবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

উল্লেখ্য, ২২ অক্টোবর ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামীয়া মাদরাসায় গুলিবর্ষণ এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একটি সশস্ত্র গ্রুপ। এতে ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। মূলত প্রত্যাবাসন বিরোধীরা মাদরাসার নিয়ন্ত্রণ নিতে না পেরে এ হত্যাযজ্ঞ চালিয়েছে বলে ধারণা পুলিশের।

পরে ২৪ অক্টোবর ৬ খুনের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং ২৫০ জনের নাম উল্লেখ না করে মামলা হয়। এ মামলায় এজাহারনামীয় ৫ জনসহ এ পর্যন্ত ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com