শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শহীদ নুর হোসেন দিবসে গণ অধিকার পরিষদের শ্রদ্ধা

শহীদ নুর হোসেন দিবসে গণ অধিকার পরিষদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৮৭ সালে পুলিশের গুলিতে নিহত নুর হোসেনের আত্নত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণ অধিকার পরিষদ। আজ গুলিস্তান জিরো পয়েন্ট নুর হোসেন চত্ত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় গণ অধিকার পরিষদের আহ্বায়ক অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেন, নুর হোসেনের আত্মত্যাগ ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামরিক স্বৈরশাসক জেনারেল এরশাদের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকা আজকের স্বৈরাচার পতনেও নুর হোসেনের মতো অসংখ্য মানুষ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমরা জনগণকে সাথে নিয়ে গণ অধিকার পরিষদের নেতৃত্বে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনে মানুষকে তার হারানো অধিকার ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো। গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশের জনগণকে গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা দেশে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানাবো।

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, নুর হোসেনের আত্মত্যাগ ৯০ এর গণআন্দোলনকে বেগবান করেছিলো। আওয়ামী লীগ নুর হোসেনকে যুবলীগের কর্মী দাবি করলেও আওয়ামী লীগই নুর হোসেনের রক্তের সাথে বেঈমানি করে সামরিক স্বৈরশাসক এরশাদের সাথে জোট করেছে। স্বৈরাচার এরশাদের জোট করে তারা মহা স্বৈরাচারে পরিণত হয়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে। স্বাধীনতার ৫০ বছরেও বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে না পারা অত্যন্ত দুঃখজনক। এ ব্যর্থতা বিদ্যমান রাজনৈতিক নেতৃবৃন্দের। তাই আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশকে গড়ে তুলতেই আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের গঠন করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে নুর হোসেনের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে গণ অধিকার পরিষদ কাজ করে যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com