শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পশ্চিমবঙ্গের সরকারের যত ইতিবাচক খবর, তত বিজ্ঞাপন!

পশ্চিমবঙ্গের সরকারের যত ইতিবাচক খবর, তত বিজ্ঞাপন!

প্রবাস ডেস্ক:

মমতা ব্যানার্জি

সাংবাদিকদের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পর্ক কতটা ‘অদ্ভূত’। কখনও তিনি সাংবাদিকদের প্রশ্নে ক্ষুণ্ণ হলে অভিযোগ করেন তারা নাকি বিরোধী দলের হয়ে কাজ করছেন। আবার ক্যামেরার পিছনে নিজেই সাংবাদিকদের খোঁজ খবর নেন, তাদের সুবিধা-অসুবিধার বিষয়গুলি খতিয়ে দেখেন। তখন যেন তিনি আর রাজনীতিবিদ থাকেন না। হয়ে যায় সত্যিকার অর্থে ‘দিদি’। আর এ অবস্থায় মমতা ব্যানার্জিরই গ্রামীণ পত্রিকাগুলির উদ্দেশে বার্তা, সরকারের কাজের ইতিবাচক খবর তুলে ধরলেই নাকি সরকারি বিজ্ঞাপন পাবে তারা।

উল্লেখ্য, রাজ্যে পৌরভোট আসন্ন। এই আবহে পরপর প্রশাসনিক বৈঠকে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা। বৃহস্পতিবার হাওড়াতে ছিল এমনই এক প্রশাসনিক বৈঠক। সেখানেই এক গ্রামীণ পত্রিকার মালিক নিজেদের আর্থিক দুরবস্থার কথা তুলে ধরেন। আর জবাবে ‘সমাধান’ বাতলে দিলেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক সভায় গ্রামীণ পত্রিকার মালিক বলেন, ‘দিদি, আমরা গ্রামীণ পত্রিকায় কাজ করি। গত ১১ বছর ধরে আমার কাগজ চলছে। কিন্তু আমরা যারা তথাকথিত ছোট পত্রিকায় কাজ করি তাদের আর্থিক অবস্থা খুব খারাপ। কারণ আমরা বিজ্ঞাপন পাই না। এ বিষয়ে যদি একটু নজর দিতেন তবে ভালো হত।’
জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘যে গ্রামীণ পত্রিকাগুলো সরকারের ডেভলপমেন্ট কাজ পজিটিভলি, পজিটিভ ভাবে করবেন, আমি ডিএমকে বলব, তাদের যেন আমরা বিজ্ঞাপনটা দিই।’

মমতা আরও বলেন, ‘সরকার সবসময় তার মেশিনারি দিয়ে প্রচার করে না। আজ এতগুলো প্রকল্পের উদ্বোধন হল, বড় বড় টিভিরা একবার দেখাবে, ছেড়ে দেবে। কিন্তু গ্রামীণ এই পত্রিকাগুলো লিখে গ্রামে গ্রামে এটা পৌঁছে দেয়। ইতিবাচক কাজ নিয়ে খবর করে প্রতিদিন একটা করে কপি ডিএম অফিসে পাঠাবেন। ডিআইসিওকে পাঠাবেন। পুলিশের এসপি এবং পুলিশ কমিশনারেটকে পাঠাবেন। কারণ তারাও দেখে নেবে যে ইতিবাচক খবর হচ্ছে। একটা নেতিবাচক জিনিসকে ইতিবাচক করা যায়। যত ইতিবাচক খবর, তত বিজ্ঞাপন। কারণ আমি চাই, তারা ভালো জিনিসগুলি তুলে ধরুক। বাংলায় সারা দিন নেতিবাচকই লক্ষ্য করি। ইতিবাচক খবরটা কেউ আর করে না। ইতিবাচক খবর করুন, বিজ্ঞাপন নিশ্চয় পাবেন।’

সূত্র: হিন্দুস্তান টাইমস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com