শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপি নেতাকর্মীদের রাস্তায় ঘুমানোর প্রস্তুতি নিতে বললেন ইশরাক

বিএনপি নেতাকর্মীদের রাস্তায় ঘুমানোর প্রস্তুতি নিতে বললেন ইশরাক

 

রিপোর্ট মো: আরফাত সিদ্দিকী
সংগৃহীত ছবি

বিএনপি নেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার আন্দোলন সফল করতে দলের নেতাকর্মীদের রাস্তায় ঘুমানোর প্রস্তুতি নিতে বললেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, আমরা আমাদের নেত্রীর সুচিকিৎসার জন্য যে আন্দোলন করছি সেটার ফল পেতে চাই। আপনারা কাঁথা বালিশ নিয়ে তৈরি হন, বাড়ির কথা ভুলে যান, রাস্তায় স্থায়ীভাবে ঘুমানোর প্রস্তুতি নেন। তাহলে আন্দোলনে সফল হবো।

আজ সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। ইশরাক আরও বলেন, বর্তমান সরকার আইনের ধারা দেখাচ্ছে। বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। আপনারা সবাই জানেন এগুলো কিছুই না, শুধুমাত্র অজুহাত।’

তিনি বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী, বহু খুনের ফাঁসির আসামিকে রাতের আঁধারে ঢাকা সেন্ট্রাল জেল থেকে কর্ডন করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। যখন শীর্ষ সন্ত্রাসী ফাঁসির আসামিকে দণ্ড মওকুফ করে দেওয়া হয়, তখন কোনো আইন দেখা হয় না।’ এসময় সরকারের উদ্দেশে ইশরাক বলেন, আপনারা দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েন না। এখনও সময় আছে দয়াকরে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইয়া, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, সিনিয়র যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, আব্দুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com