শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন কিরণ

গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন কিরণ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেয়র প্যানেলে জ্যেষ্ঠতায় এগিয়ে থাকা আসাদুর রহমান কিরণ। রবিবার দুপুরে তিনি নগর ভবনে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বলেন, বর্তমান প্রেক্ষাপট অনেক বড় একটি চ্যালেঞ্জ। নগরবাসীর প্রত্যাশা পূরণে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আমাদের ভয়ের কিছু নেই। সাধারণ মানুষের চাওয়া পাওয়ার ভিত্তিতে আমরা কাজ করতে চেষ্টা করব।

উন্নয়ন যাতে ব্যাহত না হয় সেজন্য দিনরাত পরিশ্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা আমরা অব্যাহত রাখব। প্রত্যেকটা মানুষের কাছে আমরা উন্নয়নের ধারাকে পৌঁছে দিব। এছাড়া বিগত দিনে নগরীর উন্নয়নে রাস্তা-ড্রেনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করতে গিয়ে ইতোপূর্বে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা এখনও কোনো ক্ষতিপূরণ পাননি তাদের ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে।
এর আগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হবে এবং তাদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। এসময় তিনি সিটি কর্পোরেশনকে সকল অনিয়ম দুর্নীতি মুক্ত রাখার প্রতিশ্রুতি দেন। এজন্য তিনি সিটির সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কাউন্সিলর ও নাগরিকদের সহযোগিতা চেয়েছেন। তিনি আরও বলেন, অসমাপ্ত সকল কাজ নির্ধারিত মেয়াদেই সম্পন্ন করা হবে এবং নাগরিকদের সকল সেবা নিশ্চিত করা হবে।

মেয়রের দায়িত্বভার হস্তান্তর-গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মেয়র প্যানেলের মো. আব্দুল আলিম মোল্লা ও অ্যাডভোকেট আয়েশা আক্তার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ওয়াজউদ্দিন মিয়া ও আফজাল হোসেন সরকার রিপন, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহি ও কাজী ইলিয়াস, মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, শাহজাহান মিয়া সাজু, জাবেদ আলী জবে ও নুরুল ইসলাম নুরু, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে বেলা পৌনে ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ নগর ভবনে পৌঁছালে ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও দলের নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবং নানা অনিয়মের অভিযোগে গত ২৫ নভেম্বর মেয়র পদ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com