শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বুড়িগঙ্গার আদি চ্যানেল হবে লন্ডনের টেমস

বুড়িগঙ্গার আদি চ্যানেল হবে লন্ডনের টেমস

নিজস্ব প্রতিবেদক:

প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্যের বুড়িগঙ্গার আদি চ্যানেলের জমি অবৈধভাবে দখল করে হাজার হাজার স্থাপনা গড়ে উঠেছে। চ্যানেলটি উদ্ধার করে লন্ডনের টেমস নদীর আদলে গড়ে তোলার মহাপরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসি সূত্র জানায়, বুড়িগঙ্গার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এসব অবৈধ দখলকৃত জমি উদ্ধার করে চ্যানেলটিকে পুনর্খনন করা হবে। পরিকল্পনাটি বাস্তবায়ন হলে রাজধানীর গুরুত্বপূর্ণ অনেক খালের পানি প্রবাহ স্বাভাবিক হবে। সেই সঙ্গে যুগযুগ ধরে চলা ঢাকার জলাবদ্ধতা নিরসনে বিশেষ গুরুত্ব বহন করবে।
প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্যের চ্যানেলটির এলাকাজুড়ে থাকবে নানা নান্দনিক স্থাপনা। প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকার নৌপথে যানবাহন চালু করা হবে। তবে নদীতীরে বিভিন্ন আবাসন এবং ব্যক্তিগত প্রতিষ্ঠান ও স্থাপনা থাকায় প্রকল্পটি বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছেন নগরবিদরা।

বুড়িগঙ্গার কোলঘেষে গড়ে ওঠা ৪০০ বছরের ঐতিহ্যের নগরী পুরান ঢাকা। দখল দূষণে দিনকে দিন জৌলুস হারিয়েছে নদী। কাগজে কলমে নদী থাকলেও অস্তিত্ব বিলীন প্রায়। অথচ এই নদীপথ সচল ও পরিবশেবান্ধব করলে লন্ডনের টেমস নদীর আদলে গড়ে তোলা সম্ভব।

চ্যানেলটি উদ্ধারে এরই মধ্যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রকল্প এলাকায় ওয়াকওয়ে, পানি প্রবাহ ফেরানো, নদীতীরে হোটেল-রেস্তোরাঁসহ গড়ে তোলা এবং দৃষ্টিনন্দন বহু স্থাপনার কথাও ভাবছে ডিএসসিসি।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, এরই মধ্যে নদীর দুই পাশের জমির সীমানা চিহ্নিত করা হয়েছে। উদ্ধারকৃত জমি কাজে লাগাতে দু’পাড়ে নাগরিকদের বিনোদনের জন্য হাতিরঝিলের আদলে স্থাপনা নির্মাণ করা হবে।

বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (পুর) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের বলেন, রাজধানীর ইসলামবাগ থেকে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধার করার কাজ শুরু হয়ে শহিদনগর, হাজারীবাগ, শিকদার মেডিকেল হয়ে বুড়িগঙ্গা নদীর সঙ্গে মিলিত হবে।

তিনি বলেন, এর দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এই কাজ করতে কনসালটেন্ট নিয়োগের কাজ চলছে। নিয়োগ পাওয়ার পরেই তারা ডিজাইন ও সার্ভের কাজ শুরু করবে। ডিজাইন করার কাজ শেষ হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাবর প্রকল্প প্রস্তাব করা হবে। তারা যদি ওকে করে তারপরে একনেক সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রস্তাব করবে।

প্রকৌশলী মো. খায়রুল বাকের আরো বলেন, বুড়িগঙ্গা আদি চ্যানেল উদ্ধার হলে রাজধানীবাসী দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। বিশেষ করে ঢাকার লালবাগ, ধানমন্ডি, হাজারীবাগ এবং রায়েরবাজার অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু তাই নয় বুড়িগঙ্গা নদীতে কোনো দূষিত পানি ফেলা হবে না, পরিশোধিত করেই নদীতে পানি ফেলা হবে।

ডিএসসিসিরি প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মাদ বলেন, বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধার করার জন্য একটি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। চ্যানেলটি উদ্ধার করার পরে নদীর পাড়কে ঘিরে নান্দনিক স্থাপনায় গড়ে তুলা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com