নিজস্ব প্রতিবেদক :
ছবি: সংগৃহীত
বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ ও মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য বিক্রি এবং বাজারজাত করায় মিষ্টি ব্র্যান্ড প্রিমিয়ার সুইটসের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার রাজধানীর খিলগাঁও এলাকায় বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে বিএসটিআইর পরিদর্শক (মেট্রোলজি) মো. মাছুদুল হক অংশ নেন।
Leave a Reply