শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চায় যাত্রী কল্যাণ সমিতি

শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চায় যাত্রী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক:
সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির নেতারা। ছবি: ডেইলি বাংলাদেশ
সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির নেতারা। ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের সড়ক, রেল, নৌপথের সব ধরনের গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ায় যাতায়াতের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করারও দাবি জানানো হয়েছে।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিন আন্দোলনের পর প্রথমে সড়ক পরিবহনমন্ত্রী সারাদেশের বিআরটিসি বাসে ও পরে বাস মালিক সমিতি ঢাকা মহানগরীতে ১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের হাফ পাসের সুবিধা দেওয়ার ঘোষণা দিলেও এখনো তা পুরোপুরি কার্যকর হয়নি। রাজধানীর অনেক বাসে শিক্ষার্থীদের উঠানো হচ্ছে না। অনেক বাসে অর্ধেক ভাড়া নেয় না। শিক্ষার্থীরা হাফ ভাড়া দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। অনেক শিক্ষার্থীকে বাস থেকে নামার সময় ধাক্কা দিয়ে নামিয়ে দিচ্ছে।

এতে করে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বড় ধরনের আন্দোলন গড়ে উঠার সমূহ সম্ভাবনা রয়েছে। তিনি শিক্ষার্থীসহ সব যাত্রীদের সম্মানের সঙ্গে গণপরিবহনে যাতায়াতের সুযোগ নিশ্চিত করা দাবি জানান।

মোজাম্মেল হক চৌধুরী আরো বলেন, পরিবহন সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছেন সড়কে এমন অব্যবস্থাপনার জন্য তারাই দায়ী। এ সেক্টরের ইতিবাচক পরিবর্তনের জন্য বর্তমানে নেতৃত্বদানকারী পরিবহন মালিক-শ্রমিক নেতৃত্বের পরিবর্তন জরুরি।

তিনি দেশের সব শ্রেণির গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ২০ দফা সুপারিশমালা পেশ করেন। এগুলো হলো-

১. সারাদেশের সড়ক, রেল, নৌ-পথে সব শ্রেণির গণপরিবহনে একজন শিক্ষার্থী তার ছাত্র জীবনে সার্বক্ষণিক এবং যেকোনো দিন, যেকোনো সময় আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ দিতে হবে।

২. ছাত্র-ছাত্রীদের পরিবহনে তুলতে অস্বীকৃতি জানালে, হাফ ভাড়া না নিলে, সংশ্লিষ্ট পরিবহনের চালক, সহকারী, কাউন্টারম্যান, টিকিট বিক্রয়কারীর কী শাস্তি হবে তা স্পষ্ট করে স্ব-স্ব মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করতে হবে।

৩. সব শ্রেণির গণপরিবহন দৈনিক চুক্তিতে ইজারা দেওয়া বন্ধ করতে হবে। ভাড়া নির্ধারণের শর্তানুযায়ী মালিক শুধু মুনাফা পাবে, এটি নিশ্চিত করতে হবে।

৪. সব শ্রেণির গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা স্পষ্ট আকারে, দৃশ্যমান স্থানে, যাত্রী সাধারণ যাতে সহজে পড়তে পারে সেই অনুযায়ী টাঙ্গাতে হবে।

৫. সবপথের গণপরিবহনে মালিকদের ইচ্ছেমতো ভাড়া আদায় বন্ধ করে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী কিলোমিটার প্রতি ভাড়া আদায় নিশ্চিত করতে হবে।

৬. নারী যাত্রীদের কটূক্তি ও যৌনহয়রানিমুক্ত যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৭. সরকারি তালিকার অতিরিক্ত ভাড়া প্রদানের অস্বীকৃতি জানালে যাত্রীদের কটূক্তি করা, অপমান-অপদস্ত করা, নামার সময় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার মতো কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

৮. অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের অভিযানে অভিযুক্ত বাসের মালিক-চালক-সহকারীর পাশাপাশি কম্পানির এমডি চেয়ারম্যানকে শাস্তির আওতায় আনতে হবে।

৯. গণপরিবহন নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে।

১০. মালিক সমিতির প্রতিশ্রুতি অনুযায়ী সিটিং সার্ভিসের নামে ভাড়া ডাকাতি বন্ধে ওয়েবিল প্রথা বাতিল করতে হবে। যাত্রীর মাথা গুনে গুনে স্বল্প দূরত্বের যাতায়াতকারীর ক্ষেত্রে পুরো পথের ভাড়া আদায় বন্ধ করতে হবে।

১১. সিটি সার্ভিস ও শহরতলীর বাসের ভাড়া নির্ধারণে ৭০ শতাংশ গড় বোঝাই ধরে ভাড়া নির্ধারণ করা হয়েছে। তাই বাকি ৩০ শতাংশ আসনে শিক্ষার্থী, প্রতিবন্ধী, বয়স্ক ব্যক্তি ও দাঁড়ানো যাত্রীদের অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ দিতে হবে।

১২. ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে সরকার ডিজেল চালিত বাস, মিনিবাসের ভাড়া বৃদ্ধি করেছে কিন্তু দেশব্যাপী চলাচলরত সিএনজি চালিত হিউম্যান হলার, লেগুনা, বাস-মিনিবাসের ভাড়া নৈরাজ্য চলছে। এসব যানবাহনে সরকারীভাবে ভাড়া নির্ধারণ করে ভাড়া নৈরাজ্য থেকে মুক্তি দিতে হবে।

১৩. বাসে উঠা-নামা সর্বনিম্ন ভাড়া ৫ টাকা, ঢাকা-চট্টগ্রাম মহানগরীর জন্য আলাদা আলাদা ভাড়া নির্ধারণ করতে হবে।

১৪. বর্তমান সরকারের গত একযুগের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের ফলে দেশের সড়ক-মহাসড়কে গতি বেড়েছে, বহু মহাসড়কে দূরত্ব কমেছে। তাই দূরপাল্লার রুটে যাত্রী প্রতিনিধি সঙ্গে নিয়ে প্রতিটি রুটে দূরত্ব জালিয়াতি ও কিলোমিটার চুরি বন্ধ করে ভাড়ার তালিকা সংশোধন করতে হবে।

১৫. গণপরিবহনে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ করতে হবে।

১৬. কথায় কথায় যেকোনো ঠুনকো অজুহাতে গণপরিবহন বন্ধ করে দিয়ে যাত্রীদের জিম্মি করার মতো বেআইনি কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

১৭. যাত্রীর নিরাপত্তায় ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালক উচ্ছেদ করতে হবে।

১৮. সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা, আহত ব্যক্তিকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

১৯. গণপরিবহনের ভাড়া নির্ধারণে সরকার ও মালিকদের সমন্ময়ে গঠিত কমিটি বাতিল করে বাস ও লঞ্চের ভাড়া নির্ধারণ কমিটিতে যাত্রী প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে।

২০. নিয়ন্ত্রক সংস্থা সমূহের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com