নিজস্ব প্রতিবেদক:
প্রতিবন্ধীদের ১১ দফা দাবি নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে ঢাকা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন । সোমবার ,শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমান। উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও মডেল তানভীন সুইটি এবং উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব অরুন সরকার রানা সহ ঢাকা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ এবং প্রতিবন্ধী সহ অন্যান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি মোঃ ওমর ফারুক ।আর পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোঃ রুবেল বাদশা । এ সময় ঢাকা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতিবন্ধীদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রতিবন্ধীদের 11 দফা দাবি নিয়ে বক্তারা তাদের দাবিগুলো বিভিন্ন ভাবে উপস্থাপন করেন
Leave a Reply