শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডাবের পানির সাথে বিষ মিশিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর ফাঁসির আদেশ

ডাবের পানির সাথে বিষ মিশিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের আগৈলঝাড়ায় ৩ লাখ টাকা যৌতুক না পেয়ে ডাবের পানির সাথে বিষ খাইয়ে স্ত্রী আয়শা আক্তারকে হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলাম মৃধাকে ১ লাখ টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে আসামি সাইদুলের উপস্থিতিতে ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। এই রায়ে খুশি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

দণ্ডপ্রাপ্ত সাইদুল ইসলাম মৃধা (৩০) বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আলতাফ মৃধার ছেলে। নিহত আয়শা আক্তার গোপালগঞ্জের বাগবাড়ি গ্রামের ফজলু কাজীর মেয়ে ছিলো।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট মাহমুদা আক্তার মনি জানান, আসামি সাইদুল তার স্ত্রীর কাছে ৩ লাখ টাকা দাবি করে। দাবিকৃত যৌতুক না দেয়ায় বিভিন্ন সময় স্ত্রী আয়শা আক্তারকে নির্যাতন করে সে। এর ধারাবাহিকতায় ২০১৬ সালের ৩ অক্টোবর বেলা ১২টার দিকে আসামি তার নিজ ঘরে স্ত্রীকে ডাবের পানি খাওয়ায়। মুহূর্তেই আয়শা মাথা ঘুরে পড়ে যায়। অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হলে ওইদিন দিবাগত রাত ৩টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় মৃতের বাবা ফজলু কাজী বাদী হয়ে আয়শার স্বামী, শ্বশুর-শ্বাশুড়িসহ ৫ জনকে আসামি করে ৫ অক্টোবর আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশি তদন্তে ৩ আসামিকে অব্যাহতি দিয়ে শুধুমাত্র সাইদুল ও তার মা বিলকিস বেগমকে অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে অভিযোগ গঠনের সময় বিলকিস বেগমকে অব্যাহতি দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বিচারকার্য চলাকালে ২০ জন সাক্ষ্য গ্রহণে ৩ লাখ টাকা যৌতুক না পেয়ে ডাবের পানির সাথে বিষ খাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমানিত হলে একমাত্র আসামি ও নিহতের স্বামী সাইদুল ইসলাম মৃধাকে ১ লাখ টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাইদুল কারাগারে প্রেরণ করে পুলিশ।

এই রায়ে খুশি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন তারা। ভবিষ্যতে আর যাতে কেউ যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা না করে এই রায় তাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ।

রায় ঘোষণা উপলক্ষ্যে ট্রাইব্যুনালের কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com