শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জোড়া যমজ শিশু লাবিবা-লামিসার অপারেশন শুরু

জোড়া যমজ শিশু লাবিবা-লামিসার অপারেশন শুরু

নিজস্ব প্রতিবেদক:

আড়াই বছরের বেশি সময় পর দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হতে যাচ্ছে জোড়া যমজ শিশু লাবিবা-লামিসা। এ অপারেশন করতে ১০ ঘণ্টার মতো সময় লাগতে পারে।
সোমবার সকালে অস্ত্রোপচার শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।

দুই বছর আট মাস বয়সী লাবিবা-লামিসা নিলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপুর গ্রামের লাল মিয়া-মনুফা বেগম দম্পতির সন্তান। ২০১৯ সালের ১৫ এপ্রিল উপজেলা সদরের একটি ক্লিনিকে তাদের জন্ম হয়।

এর আগে, গত শনিবার সংবাদ সম্মেলনে শিশু দুটির জোড়া লাগা দেহ আলাদা করার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল।

তিনি জানান, আমরা খুবই আশাবাদী। আমরা সফল হব বলে ধারণা করছি। জোড়া শিশু দুটির যখন নয়দিন বয়স, তখন তারা রংপুর মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে আসে। তারা প্রায় দেড় মাস এখানে ভর্তি ছিল। এর মধ্যে তাদের পায়ুপথে অস্ত্রোপচার ও পেট দিয়ে মল ত্যাগের ব্যবস্থা করা হয়। এরপর তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। করোনাভাইরাসের কারণে এতদিন শিশু দুইটির অস্ত্রোপচার করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, গত ২৮ অক্টোবর আবারও শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাদের বাবা-মা।

অধ্যাপক কাজল বলেন, এর আগে জোড়া শিশু তোফা-তহুরার অস্ত্রোপচারে আমরা সফল হয়েছি। আশা করি এ ক্ষেত্রেও আমরা সফল হতে পারব। লাবিবা-লামিসার জোড়াটা একটু ব্যতিক্রম। তাদের পায়ুপথ, মাসিকের রাস্তা এবং মেরুদণ্ডে সমস্যা আছে। যেগুলো আলাদা করতে হবে। আমরা খেয়াল রাখব তারা যেন ভবিষ্যতে পূর্ণাঙ্গ নারী হিসেবে বেড়ে উঠতে পারে। ইনশাল্লাহ আমরা সফল হব।

এর আগে, ঢামেক হাসপাতালে ২০১৭ সালে জোড়া লাগানো তোহা-তৌফা ও ২০১৮ সালে রাবেয়া রোকাইয়াকে আলাদা করা হয়। সেই অভিজ্ঞতা থেকে পুরোপুরি সফল অস্ত্রোপচারের আশাবাদ চিকিৎসকদের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com