শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটির ৯ গাড়িচালক বরখাস্ত

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটির ৯ গাড়িচালক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক :

গুলিস্তানে গাড়িচাপায় নটর ডেম কলেজছাত্রের মৃত্যুর ঘটনার জের ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৯ জন গাড়িচালককে বরখাস্ত করা হয়েছে। নিজেদের অনুকূলে বরাদ্দ থাকা গাড়ি বহিরাগত লোকদের দিয়ে চালানোর দায়ে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া একজনের গাড়ি আরেকজনের হাতে তুলে দেওয়ার দায়ে সংস্থার পরিবহন তত্ত্বাবধায়ক ফারুক আহমেদকে চাকরিচ্যুত করা হয়েছে।

আজ সোমবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের। তিনি বলেন, নিজেদের অনুকূলে বরাদ্দ থাকা গাড়ি বহিরাগত লোকদের দিয়ে চালানোর দায়ে ৯ জন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দক্ষিণ সিটির সচিব দপ্তর সূত্রে জানা গেছে, সাময়িক বরখাস্ত হওয়া ৯ চালকের মধ্যে ৭ জন ময়লাবাহী গাড়ি (ভারী) চালক ছিলেন। বাকি দুজন সংস্থার হালকা গাড়ি চালাতেন। সাময়িক বরখাস্ত হওয়া ময়লাবাহী গাড়িচালকেরা হলে- কাউছার আলী, বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আবদুল্লাহ, জামাল উদ্দিন-২, কবির হোসেন-২ ও রবিউল আলম। আর হালকা গাড়িচালকেরা হলেন আজিম উদ্দিন ও নূর জালাল শিকদার।

গত ২৪ নভেম্বর বেলা সাড়ে ১১টায় ডিএসসিসির গাড়ির ধাক্কায় নটরডেম শিক্ষার্থী নাঈম হাসানের (১৭) মৃত্যু হয়। এরপর শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। ঘটনার পর তাৎক্ষণিক তদন্ত কমিটি করে দক্ষিণ সিটি কর্পোরেশন। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও সংস্থার পরিবহন পুলের (পরিবহন বিভাগ) অব্যবস্থাপনা ও অনিয়মের চিত্র উঠে আসে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com