শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারী মুক্তির আন্দোলনে বেগম রোকেয়া এখনও প্রেরণার উৎস

নারী মুক্তির আন্দোলনে বেগম রোকেয়া এখনও প্রেরণার উৎস

নিজস্ব প্রতিবেদক:

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে বেগম রোকেয়ার ১৪১তম জন্ম ও ৮৯তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, নারী মুক্তির আন্দোলনে বেগম রোকেয়া এখনও প্রেরণার উৎস হয়ে আছে। তার আদর্শকে ধারণ করে শোষণমূলক ব্যক্তি মালিকানার সমাজ ও পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তন এবং সমাজের সকল বৈষম্যের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হবে। আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচাস্থ সংগঠন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা ফোরাম ঢাকা নগরের সংগঠক শিক্ষক শিপ্রা মন্ডল।

কেন্দ্রীয় কমিটির সদস্য রুখশানা আফরোজ আশার সঞ্চালনায় সভায় আলোচনা করেন বাসদ ঢাকা নগর শাখার সদস্য সচিব জুলফিকার আলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়, মহিলা ফোরাম ঢাকা নগরের সংগঠক মুক্তা বিশ্বাস, সুস্মিতা মরিয়ম।

সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ। সমাজে নারীকে মানুষ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, নারীর সামনে সকল প্রতিবন্ধকতা দূর করার সাহস, যুক্তি ও আপন প্রত্যয় নির্মাণের লক্ষ্যে আজীবন তিনি সংগ্রাম করেছেন, লেখনী ধরেছেন, স্কুল প্রতিষ্ঠা করেছেন, সংগঠন গড়ে তুলেছেন।

বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে সারা দেশে নারী-শিশু-ধর্ষণ-নির্যাতন-হত্যা এক ভয়াবহ রূপ নিয়েছে। পাহাড়ে-সমতলে-ঘরে-পথে-স্কুলে-কারখানায় যেকোন স্থানে, দিনে-রাতে, যেকোন জায়গায় নারীরা নিপীড়নের শিকার হন। স্বাধীনতার ৫০ বছর পরও বাংলাদেশের আইনে নারীর সমানাধিকার নাই, সমকাজে সম মজুরী নাই। বাল্য বিবাহ করোনাকালীন সময়ে আরো ভয়াবহ রূপ লাভ করেছে। নারীরা একদিকে অর্থনৈতিক শোষণ ও আরেকদিকে ভোগবাদী পুরুষতান্ত্রিক মানসিকতার দ্বারা নির্যাতিত। এই অবস্থা পরিবর্তনে লড়াই জোরদার করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com