শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ধূমপানে নিরুৎসাহিত করতে হবে: মেয়র আতিক

ধূমপানে নিরুৎসাহিত করতে হবে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, সুস্থ্যতার জন্য ধূমপানকে নিরুৎসাহিত করতে তামাকজাত পণ্যের উপর ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি করতে হবে। আজ শুক্রবার সকালে রাজধানীর বনানী এলাকায় টিএন্ডটি স্কুল মাঠে বিডি ক্লিন আয়োজিত পরিত্যক্ত সিগারেট ফিল্টারের কুফল সম্পর্কে জনসচেতনতামূলক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মেয়র স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু ইতিহাসের মহামানব, তিনি চিরঞ্জীব, তাঁর চেতনা অবিনশ্বর। তাই প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে। আতিকুল ইসলাম বলেন, মহান বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে পরিবেশ দূষণরোধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে বিডি ক্লিন সদস্যরা সারাদেশের রাস্তাঘাট থেকে সংগৃহীত পরিবেশ দূষণকারী ৫ কোটি সিগারেট ফিল্টার এবং ৩০ লাখ পরিত্যক্ত প্লাস্টিক বোতল দ্বারা যে অভিনব প্রদর্শনীর আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবীদার।

তিনি বলেন, “সেভ আর্থ, সেভ বাংলাদেশ” সিজন-২ শিরোনামের প্রদর্শনীটির স্লোগান হলো “প্লাস্টিক সামগ্রী ও ধূমপান পরবর্তী ফিল্টার দূষণরোধে হতে হবে সচেতন, চলুন মিলেমিশে গড়ি বাসযোগ্য বাংলাদেশ, করে অতীব যতন” যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মেয়র বলেন, বিভিন্ন প্রয়োজনে প্লাস্টিকজাত পণ্য ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেওয়ার কারণে তা পরিবেশের দূষণের পাশাপাশি জলাবদ্ধতারও কারণ হয়ে দাঁড়ায়, তাই প্লাস্টিকজাত পণ্যের রিসাইক্লিং নিশ্চিত করতে হবে।

এসময় মেয়র দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ পরিবেশ বিনির্মাণে বিডি ক্লিন এর সার্বিক কার্যক্রমের প্রশংসা করে বিডি ক্লিনকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দেশের ইতিহাসে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যেই চীনের চায়না মেশিনারী ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর আমীনবাজার এলাকায় ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রকল্পটিতে প্রতিদিন সর্বমোট ৩ হাজার মেট্রিক টন কঠিন বর্জ্য ব্যবহার করা হবে।

বক্তব্যের পর উত্তরের মেয়র প্রদর্শনীটির উদ্বোধন করেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন। এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কাউন্সিলরগণ এবং বিডি ক্লিন এর প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com