নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে ১৮ ডিসেম্বর দুপুর ২ টায় সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এর সামনে থেকে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রায় জাতীয় শ্রমিক লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ বর্ণাঢ্যভাবে অংশগ্রহণ করেন। দুপুর ১.৩০ টায় মৎস ভবনের সামনে জমায়েত হয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করা হয়।
জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নূর কুতুব আলম মান্নান এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আলাউদ্দিন মিয়া, সহ-সভাপতি সর্বজনাব মোঃ মশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বি.এম. জাফর, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান, দপ্তর সম্পাদক এ.টি.এম. ফজলুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মোতালেব হাওলাদার, মহিলা সম্পাদিকা প্রমিলা পোদ্দার, শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান, কার্যকরী সদস্য মোঃ আমজাদ আলী খান ও এস.এম. সেলিম আনছারী, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম সফিউল আলম বুলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ বরকত খানসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা শাখা, আঞ্চলিক শাখা, যুব কমিটি, অন্তভর্‚ক্ত বিভিন্ন জাতীয় ইউনিয়ন, ক্রাফ্ট ফেডারেশন, বেসিক ইউনিয়ন, থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
Leave a Reply