নারায়ণগঞ্জপ্রতিনিধি
ঢাকার ডেমরা থেকে জঙ্গি সংগঠন জামা’আতুল মোজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. শাহাব উদ্দিন (৬১) নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে বলে জানা যায়। তার বিরুদ্ধে গত ১২ মে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের হয়।
এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকার ডেমরার শহরপল্লী আবাসিক এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply