শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশে করোনার এক বছরে বেড়েছে কোটিপতি হিসাবধারী

দেশে করোনার এক বছরে বেড়েছে কোটিপতি হিসাবধারী

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি।

কোটিপতি আমানতকারীর সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। এক বছরের ব্যবধানে কোটিপতি আমানতকারী বেড়েছে প্রায় সাড়ে ১২ হাজার। আর চলতি বছরের প্রথম ৯ মাসে বেড়েছে ছয় হাজারের বেশি। যদিও করোনার গত দেড় বছরে কোটিপতি বেড়েছে প্রায় সাড়ে ১৭ হাজার।

করোনায় মানুষের আয় কমার পরও কোটিপতির সংখ্যা বৃদ্ধির এই প্রবণতা সমাজে আয়বৈষম্য বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁরা বলছেন, দেশে অর্থনীতির আকার ক্রমেই বড় হচ্ছে। প্রতিবছরই বাড়ছে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়। তবে কিছু মানুষ যেমন গরিব হয়েছে, তেমনি ধনীরা আরো বেশি ধনী হয়েছে। তাঁদের মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধির গুণগত মান না বাড়ায় সমাজের একটি শ্রেণির কাছেই বেশি সম্পদ ও অর্থ কেন্দ্রীভূত হয়ে পড়ছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশে মোট আমানতকারী সঞ্চয় হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ৩৪৬টি। এসব অ্যাকাউন্টে আমানত জমা আছে ১৪ লাখ ৬২ হাজার ৮৮৮ কোটি টাকা। এর মধ্যে এক কোটি টাকার আমানতকারী অ্যাকাউন্ট সংখ্যা এক লাখ ২৩৯টি। এসব অ্যাকাউন্টে আমানতের পরিমাণ ছয় লাখ ৩৯ হাজার ২৮৫ কোটি টাকা।

এক বছর আগে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এক কোটি টাকার বেশি অ্যাকাউন্ট ছিল ৮৭ হাজার ৪৯০টি। ফলে গত এক বছরের ব্যবধানে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ১২ হাজার ৭৪৯টি। অন্যদিকে গত বছরের ডিসেম্বরে দেশে কোটিপতি আমানতকারী অ্যাকাউন্ট ছিল ৯৩ হাজার ৮৯০টি। এই হিসেবে চলতি বছরের প্রথম ৯ মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ছয় হাজার ৩৪৯ জন। সেখানে গত বছরের প্রথম ৯ মাসে কোটিপতি আমানতকারী অ্যাকাউন্ট বেড়েছিল মাত্র তিন হাজার ৬৫১টি।

গত বছরের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর গোটা বিশ্বের মতো দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়েছে। এ সময়ে অনেকে চাকরি ও কাজ হারিয়ে কর্মহীন হয়েছে। আবার অনেকের আয় কমে যায়। নতুন করে দারিদ্র্যের কাতারে যায় এমন মানুষের সংখ্যাও কম নয়। কিন্তু একই সময়ে এক শ্রেণির মানুষের আয় উল্টো বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, করোনা প্রাদুর্ভাব শুরুর আগে গত বছরের মার্চ পর্যন্ত দেশে কোটিপতি আমানতকারীর হিসাব সংখ্যা ছিল ৮২ হাজার ৬২৫ জন। চলতি বছরের সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে এক লাখ ২৩৯ জন। ফলে করোনায় গত দেড় বছরে দেশে কোটিপতি আমানতকারী বেড়েছে ১৭ হাজার ৬১৪ জন।

প্রতিবেদনে দেখা যায়, এ সময়ে সবচেয়ে এক কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকার অ্যাকাউন্ট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৭২৫টি। পাঁচ কোটি এক টাকা থেকে ১০ কোটির মধ্যে অ্যাকাউন্ট রয়েছে ১১ হাজার ৭৯টি। ১০ কোটি এক টাকা থেকে ১৫ কোটির মধ্যে অ্যাকাউন্ট রয়েছে তিন হাজার ৬৪২টি। ১৫ কোটি এক টাকা থেকে ২০ কোটির মধ্যে অ্যাকাউন্ট এক হাজার ৭৪০টি। ২০ কোটি এক টাকা থেকে ২৫ কোটির মধ্যে অ্যাকাউন্ট এক হাজার ১৮৩টি। ২৫ কোটি এক টাকা থেকে ৩০ কোটির মধ্যে অ্যাকাউন্ট ৯১৬টি। ৩০ কোটি এক টাকা থেকে ৩৫ কোটি টাকার মধ্যে অ্যাকাউন্ট ৪৩০টি। ৩৫ কোটি এক টাকা থেকে ৪০ কোটির মধ্যে অ্যাকাউন্ট ৩২৬টি। ৪০ কোটি এক টাকা থেকে ৫০ কোটি টাকার অ্যাকাউন্ট ৬২৯টি। আর ৫০ কোটি টাকার বেশি আমানত গচ্ছিত রাখা অ্যাকাউন্ট এক হাজার ৫৫৯টি।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারী ছিলেন পাঁচজন, ১৯৭৫ সালে তা ৪৭ জনে উন্নীত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com