শিরোনাম :
বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রংপুরে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পরিবারের ৫ জন নিখোঁজ মেয়ের বাড়িতে যাওয়া হলো না মনোয়ারার

পরিবারের ৫ জন নিখোঁজ মেয়ের বাড়িতে যাওয়া হলো না মনোয়ারার

নিজস্ব প্রতিবেদক:

মনোয়ারা বেগম (৬৫) চার সন্তানের জননী। বড় মেয়ে নাজমা বেগমের বাড়ি দুই ছেলে, এক মেয়ে, ছেলের বউ, মেয়ের জামাই আর নাতি নাতনিদের নিয়ে যাচ্ছিলেন। সুগন্ধা নদীতে এমভি অভিযান -১০ লঞ্চে অগ্নিকাণ্ডে তার মেয়ের বাড়ি যাওয়া শেষ যাত্রা হলো। দুই ছেলে, মেয়ে আর মেয়ের জামাইকে পাওয়া গেলেও তিনিসহ ছেলের বউ, দুই নাতি ও এক নাতির খোঁজ নেই।

স্বজনরা সুগন্ধা নদী এবং বরিশাল ও ঢাকার হাসপাতালে হন্যি হয়ে খুঁজছেন তাদের। কিন্তু তাদের খোঁজ মেলেনি।

মনোয়ারা বেগমের স্বজন জাহিদ হাসান শুক্রবার রাত ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিখোঁজ স্বজনদের খুঁজছেন। তিনি জানান, মনোয়ারা বেগম দুই ছেলে নিয়ে সবুজবাগ থানার মাদারটেক এলাকায় থাকতেন। ছেলে কালু সবজি বিক্রেতা, রবিন প্রতিবন্ধী। মেয়ে পুতুল ও জামাই রাসেল মাদারটেকে তাদের বাসায় থাকতেন। বৃহস্পতিবার ছেলে কালু ও রবিন, মেয়ে পুতুল, জামাই রাসেল, ছেলের বৌ রুমা বেগম, দুই নাতি জীবন (১২), ইমন (৯) এবং নাতনী অবনীকে (৭) নিয়ে বড় মেয়ে নাজমা বেগমের বাড়ি যাচ্ছিলেন। রাতে লঞ্চে আগুন লাগলে রবিন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পাড়ে উঠেন। কালু, পুতুল ও রাসেলকে অগ্নিদগ্ধ অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়।

কিন্তু মনোয়ারা বেগমসহ বাকিদের খোঁজ নেই। বরগুনায় স্বজনরা নদী হাসপাতালে খুঁজে তাদের পায়নি।

জাহিদ জানান, অনেকের কাছে শুনেছিলাম ঢাকায় অনেককে আনা হয়েছে। তাদের খুঁজতে ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছি। কিন্তু কাউকে খুঁজে পাইনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান রাত ১১টা পর্যন্ত ১৪ জনকে এখানে ভর্তি করা হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com