শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিনির্ভর হতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিনির্ভর হতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হলে প্রযুক্তিনির্ভর হতে হবে। তাই এখন থেকেই শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে যুক্ত করতে হলে অবশ্যই প্রযুক্তিনির্ভর হতে হবে। আজ বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে যোগদান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

তিনি আরো বলেন, শিশুশিক্ষার্থীরা যেনো প্রযুক্তির যথেচ্ছার ব্যবহার করতে না পারে, তার জন্য অভিভাবক এবং শিক্ষকদের কঠোর নজরদারি থাকতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, করোনার অতিমারিতে শুধু যে আমরা পিছিয়েছি তা নয়, গোটা বিশ্ব থমকে গেছে। এতে আমাদের শিক্ষার্থীদের মেধা ধরে রাখতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। আশা করছি, দেশ বির্নিমাণে আগামী প্রজন্ম বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশেষ ভূমিকা পালন করবে।

 

অন্য এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে কোথাও কোথাও সঠিক ছিল না। ফলে সঙ্গত কারণে সেখানে নৌকার বিজয় সুনিশ্চিত হয়নি। এমনটি ধারণা করা হচ্ছে। তারপরও বিদ্রোহী যারা নির্বাচিত হয়েছেন তারা আওয়ামী লীগের।

 

এদিকে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে নির্বাচিত ৯ জন চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এতে অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দাউদ হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ। শপথ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্তকর্তা সানজিদা শাহনাজ স্মৃতি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com