নিজস্ব প্রতিবেদক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি
নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপি এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সরকারি বাসভবনে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় রাষ্ট্রপতি বাংলাদেশের সব রাজনৈতিক দলকে সংলাপের আহ্বান করেছেন। সব রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়ে তাদের সুপরামর্শ ও মতামত প্রদান করেছে। কিন্তু বিএনপি সংলাপে না গিয়ে বাইরে আবোল-তাবোল কথা বলছে।
সেতুমন্ত্রী বলেন, বাইরে কোনো কথা না বলে সংলাপে অংশ নিয়ে আপনাদের (বিএনপি) মতামত থাকলে তা রাষ্ট্রপতির কাছে প্রদান করুন।
কোনো রাজনৈতিক দল সংলাপে অংশ না নিলে নির্বাচন কমিশন গঠন কারো জন্য থেমে না থেকে এগিয়ে যাবে বলেও এ সময় উল্লেখ করেন ওবায়দুল কাদের।
বিস্তারিত আসছে…
Leave a Reply