যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আইনের অপব্যাখ্যা দিয়ে খালেদাকে আটকে রাখা হয়েছ : রিজভী

আইনের অপব্যাখ্যা দিয়ে খালেদাকে আটকে রাখা হয়েছ : রিজভী

নিজস্ব প্রতিবেদক:

ফাইল ছবি

বেগম খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা না করে আইনের অপব্যাখ্যা দিয়ে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর শেখানো বক্তব্যই দিচ্ছেন বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বেগম জিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। গতকাল (বুধবার) আইনমন্ত্রী বলেছেন বেগম খালেদা জিয়া বিদেশে পাঠানো এটা আইনে নেই। আইনমন্ত্রী আপনিতো নিজের কথা বলছেন, আইনের কথা বলছেন না। আইনমন্ত্রী আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, এদেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। কিন্তু আমি বলি স্বাভাবিক মৃত্যুর নয়, মৃত্যুর পরেও এদেশের লাশেরও কোন গ্যারান্টি নেই।
গণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়ে রিজভী আরও বলেন, জনতার আন্দোলনে এই সরকারের রাজসিংহাসন উল্টে যাবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com