যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আর সাক্ষাৎকার দেবেন না প্রধান বিচারপতি

আর সাক্ষাৎকার দেবেন না প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক :
ফাইল ছবি

সংবিধান অনুসারে বয়স ৬৭ পূর্ণ হওয়ায় আজ (বৃহস্পতিবার) অবসরে যাওয়ার কথা রয়েছে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের। তার আগে সাংবাদিকদের সঙ্গে অবসর জীবনযাপন নিয়ে কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিচারপতি বলেন, অবসর জীবন একা একা কাটাবেন। কোনো সংবাদমাধ্যমে আর সাক্ষাৎকার দেবেন না। তবে সাংবাদিকদের মিস করব।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আমার কাজ শেষ। আমি এখন অবসর জীবনযাপন করব। আমি একা একা অবসর কাটাব। আপনারা কেউ সাক্ষাৎকার নিতে চাইলে আমি দেব না। এটা কিন্তু আগেই বলে দিলাম।

তিনি বলেন, আপনারা এত বেশি লিখেছেন যে, আমি অনেক দিন রাতে ঘুমাইনি। আমি মনে করেছি আপনারা হয়তো আমাকে আপন মনে করে একটু বেশি লিখেছেন। আমি এটাতে মাইন্ড করি নাই।

তিনি আরও যোগ করেন, আমি আগে সাংবাদিকতা করেছি। আমারও সাংবাদিকতার কার্ড ছিল। তাই অবসরে গিয়ে সাংবাদিকদের খুব মিস করব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com