যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপির সংলাপে না যাওয়া গণতন্ত্রের জন্য খারাপ খবর: ওবায়দুল কাদের

বিএনপির সংলাপে না যাওয়া গণতন্ত্রের জন্য খারাপ খবর: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক ;
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা রাষ্ট্রপতির সংলাপে আসবে না। এটা দেশের গণতন্ত্রের জন্য খারাপ খবর। তবে গাধা যেমন পানি ঘোলা করে খায়, বিএনপিও পানি ঘোলা করে নির্বাচনে আসবে।
বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি আসবে- এমন ধারণা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, তাদের নির্বাচনে আশার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। কারণ তারা জানে, শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন অর্জনে জনগণের ভোটে বিএনপি জয়লাভ করতে পারবে না। তাদের উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, এটা হলো তাদের এজেন্ডা।

 

সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো ইসি গঠনে আইন করার পক্ষে যে মত দিয়েছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এবারই আইনটা হতো, মহামারির কারণে সম্ভব হয়নি, এবার না হলে আগামীবার হবে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের কাছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী জয় পাবেন বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

 

তিনি বলেন, আমরা গত দুই নির্বাচনে নারায়ণগঞ্জে জয়লাভ করেছি। এবারও জয়লাভের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জনমতের সমর্থনের পাল্লা আমাদের প্রার্থীর দিকেই ভারী। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে। নিজেদের মধ্যে ছোটোখাটো কিছু হয়ে থাকলে সেটা নিরসন হবে।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, শিক্ষা ও মানব সম্পাদক সামসুন্নাহার চাঁপা, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুচিত রায় নন্দি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আবদুস সবুর, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আব্দুল আওয়াল শামীমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com