শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশে এল রেকর্ড রেমিট্যান্স

দেশে এল রেকর্ড রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক :
প্রতীকী ছবি

বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত ডিসেম্বর মাসে রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। জানা গেছে, ২০২১ সালের শেষ মাসে দেশে রেমিট্যান্সের পরিমান ১৬২ কোটি ৯০ লাখ (১.৬২ বিলিয়ন) মার্কিন ডলার, যা এর আগের মাসের (নভেম্বর) তুলনায় ৭ কোটি ডলার বেশি।

যদিও মহামারীর দ্বিতীয় ঢেউ ও নানা সংকটের কারণে গত বছরের টানা ছয় মাস আয় কমেছে প্রবাসীদের। তারপরও সদ্য সমাপ্ত বছরে বাংলাদেশে এসেছে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স। প্রবাসীরা ২০২১ সালে দুই হাজার ২০৭ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। এর আগে কোনো বছর এত বেশি রেমিট্যান্স দেশে আসেনি। যদিও একক বছরে রেমিট্যান্স বাড়লেও চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে প্রায় ২১ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২১ সালে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ২ হাজার ২০৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক লাখ ৮৯ হাজার ৩৬৭ কোটি টাকার বেশি; (প্রতি ডলার ৮৫ টাকা ৮০ পয়সা ধরে)। যা ইতিহাসে একক বছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তি।
এর আগের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালে ২ হাজার ১৭৪ কোটি ডলার এবং ২০১৯ সালে এক হাজার ৮৩৩ কোটি ডলার। এদিকে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ২.৫ শতাংশ করেছে সরকার। গতকাল শনিবার থেকে এটি কার্যকর করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিদেশে থাকা কোনো বাংলাদেশি কেউ ১০০ টাকা দেশে পাঠালে তার সঙ্গে দুই টাকা ৫০ পয়সা যোগ হয়ে ১০২ টাকা ৫০ পয়সা পাবে তার স্বজনরা। দেশের বৈদেশিক মুদ্রা আহরণের শীর্ষ খাতের একটি হলো এক কোটির বেশি প্রবাসীর পাঠানো অর্থ। বৈধ পথে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতেই নতুন বছরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিদের এই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com