শিক্ষা ডেস্ক:
চলতি বছর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, যারা এবার এইচএসসি দিয়েছে, তাদের ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। সে ক্ষেত্রে একটা প্রশ্ন উঠেছে, তারা এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে দিল, এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে?
Leave a Reply