যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ থেকে নৌকার পক্ষে নামলাম: শামীম ওসমান

আজ থেকে নৌকার পক্ষে নামলাম: শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ছাত্রলীগ, মহিলা লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তারা আমার কাছে এসেছে, আমি তাদের আপ্যায়ন করেছি। টু বি অনেস্ট, আমি তখন নৌকার জন্য কাজ করিনি। আজ থেকে নৌকার পক্ষে নামলাম।

সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি। এখানে অন্য কিছু হবে না। প্রার্থী যেই হোক, নৌকার বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। নারায়াণগঞ্জে নানাভাবে আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। নারায়াণগঞ্জ নিয়ে অন্য খেলা খেলবেন না।

এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নিজের দলের সংসদ সদস্য শামীম ওসমানকে ‘গডফাদার’ আখ্যা দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর আলম তার লোক বলে যে মন্তব্য করেছিলেন।

এর পর শনিবার সন্ধ্যায় তিনি সমকালকে বলেছিলেন, ‘আমার নীরবতা নিয়ে যে ধরনের কথাবার্তা চলছে, সময় এসেছে নীরবতা ভাঙার। সত্য বলতে চাই। এই সত্য হবে সাধারণ মানুষকে জানানোর জন্য।’

তিনি জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে তিনি সত্য প্রকাশ করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com