যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জ ভাগ্য পরিবর্তন করতে আইভীকে বিজয়ী করতে হবে: নানক

নারায়ণগঞ্জ ভাগ্য পরিবর্তন করতে আইভীকে বিজয়ী করতে হবে: নানক

নিজস্ব প্রতিবেদক

সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন উপলক্ষে সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত এক কর্মী সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক- ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন উপলক্ষে সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত এক কর্মী সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক- ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জবাসীর ভাগ্য পরিবর্তন করতে হলে ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয় করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
রোববার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন উপলক্ষে সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার কথা মানতে হবে, সব জায়গায় নৌকাকে বিজয়ী করতে হবে। নাসিক নির্বাচনে নৌকার ও সেলিনা হায়াৎ আইভির বিজয়ের কোনো বিকল্প নেই। নারায়ণগঞ্জবাসীর ভাগ্য পরিবর্তন করতে হলে ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করতে হবে। নৌকাকে বিজয়ী করলেই নারায়ণগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, আওয়ামী লীগ করলে দলের নির্দেশ মানতেই হবে। যারা দলের নির্দেশ মানে না তারা কখনো আওয়ামী লীগের লোক হতে পারে না।

তিনি আরো বলেন, শেখ হাসিনাকে নেতা মানবেন অথচ তার নির্দেশ মানবেন না এমন কেউ আওয়ামী লীগের নেতা হতে পারে না। গত নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভী ৮৪ হাজার ভোটে নির্বাচিত হয়েছিল। আমাদের বিশ্বাস, এবার আপনারা লক্ষাধিক ভোটে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দেবেন। চুলচেড়া বিশ্লেষণ করেই আইভীকে নাসিকের মেয়র প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে করে আওয়ামী লীগের এ নেতা বলেন, তালাক দেওয়া তৈমূর আলমকে ভোট দেবেন না। তৈমূর আলম দাবি করেন তিনি বিএনপির না-তাহলে আপনি কে? আপনি এখন বন্য হাতিতে পরিণত হয়েছেন। আর বিএনপির তালাক দেওয়া তৈমূর আলম ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com