শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পরীক্ষায় অসদুপায়: খুবির ৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

পরীক্ষায় অসদুপায়: খুবির ৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

খুলনা প্রতিনিধি :

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনের ৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য-সচিব শেখ শারাফাত আলীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেখ শারাফাত আলীর স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থী তাজিন মল্লিক (আইডি নং-১৯১২৫৯) কে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ২য় টার্মের সকল পরীক্ষা বাতিল ও পরবর্তী ২০২০-২১ শিক্ষাবর্ষের টার্ম-১ এর জন্য বহিষ্কার করা হয়েছে।
আরেক শিক্ষার্থী পরিসংখ্যান ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজিয়া তাবাসসুমকে (আইডি নং-১৭২০৩৮) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ২য় টার্মের সকল পরীক্ষা বাতিল ও পরবর্তী ২০২০-২১ শিক্ষাবর্ষের টার্ম-১ এর জন্য বহিষ্কার করা হয়েছে।

একই অভিযোগে পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের ১ম বর্ষের শিক্ষার্থী মো. মাহবুবুল্লাহ আকিলকে (আইডি নং-২০০৯৩১) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষের টার্ম-২ পরীক্ষায় “Math-1271, Differential Equations” কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ২য় বর্ষের শিক্ষার্থী অভিজিৎ দে কে (আইডি নং-১৯২৬৩১) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ২য় টার্মের সকল পরীক্ষা বাতিল ও পরবর্তী ২০২০-২১ শিক্ষাবর্ষের টার্ম-১ এর জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়া ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের ২য় বর্ষের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা মৌরিনকে (আইডি নং-১৯০৯০৫) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ২য় টার্মের সকল পরীক্ষা বাতিল ও পরবর্তী ২০২০-২১ শিক্ষাবর্ষের টার্ম-১ এর জন্য বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ইংরেজি ডিসিপ্লিনের ২য় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান হৃদয়কেও (আইডি নং-১৯১৪৫৮) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ২য় টার্মের সকল পরীক্ষা বাতিল ও পরবর্তী ২০২০-২১ শিক্ষাবর্ষের টার্ম-১ এর জন্য বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্নাতক শিক্ষা ও পরীক্ষা অধ্যাদেশে “পরীক্ষার্থী কর্তৃক পালনীয় শর্তাবলী এবং অপরাধের শাস্তি” সংক্রান্ত বিধি অনুযায়ী গত ৬ জানুয়ারি অনুষ্ঠিত ডিসিপ্লিনারী কমিটির সুপারিশ এবং প্রশাসনিক অনুৃমোদন মোতাবেক শিক্ষার্থীদেরকে এ শাস্তি প্রদান করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com