যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

উন্নয়নে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে: অর্থমন্ত্রী

উন্নয়নে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বিগত বছরগুলোতে আর্থ-সামাজিক ও মানব উন্নয়নে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার ভার্চুয়াল প্লাটফর্মে জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন (এনএইচডিআর)-২০২১ এর প্রকাশনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ইআরডি ‘বাংলাদেশের জনগণই সকল উন্নয়নের কেন্দ্রবিন্দু’ প্রতিপাদ্যকে সামনে রেখে এনএইচডিআর-২০২১ প্রকাশ করে। সাতটি অধ্যায়ে রচিত এই প্রতিবেদনে বাংলাদেশের মানব উন্নয়ন সংশ্লিষ্ট সার্বিক চিত্র, তথ্য ও কৌশল তুলে ধরা হয়েছে। গত ৯ ডিসেম্বর প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশকে আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আর এই উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের গুণে। বিগত বছরগুলোতে শুধু অর্থনৈতিক নয়; আর্থ-সামাজিক এবং মানব উন্নয়নে বাংলাদেশ ব্যাপক উন্নতি সাধন করেছে।

অনুষ্ঠানের শুরুতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশের সঙ্গে জড়িত উপদেষ্টা কমিটির সদস্য, লেখক, রিভিউয়ার প্যানেল, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এবং উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফাতিমা ইয়াসমিন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীতে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ আমাদের দীর্ঘদিনের ধারাবাহিক অর্জনের প্রতিফলন। এই প্রতিবেদন সেই উত্তরণের একটি স্মারক।

অনুষ্ঠানে উপস্থিত জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদনের মুখ্য সমন্বয়কারী ও উপদেষ্টা ড. সেলিম জাহান এনএইচডিআর-এর ওপর একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের মানব উন্নয়নের নানা অগ্রগতি ও উন্নয়ন তুলে ধরেন।

এনএইচডিআর-এর উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সিপিডির ফেলো ড. মুস্তাফিজুর রহমান এই প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন। এছাড়াও প্রতিবেদনটি বাংলাদেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করেন।

ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের সন্ধিক্ষণে জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ বাংলাদেশের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com