যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আইভীর মাথার ওপর আমার অদৃশ্য হাত আছে : তৈমূর

আইভীর মাথার ওপর আমার অদৃশ্য হাত আছে : তৈমূর

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি আজকে আইভীকে মোবারকবাদ জানাই। তার সাথে আমার যে সম্পর্ক এটা আধ্যাত্মিক ও আন্তরিক। আমি যেখানেই থাকি আলী আহমদ চুনকার জন্য দোয়া করি। যখনই হাত তুলি তখনই তার জন্য দোয়া করি।

সোমবার বিকেলে তৈমূর আলম খন্দকারের বাসায় যান নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় তৈমূরের পা ছুঁয়ে দোয়া নেন আইভী।

এ সময় তৈমূর বলেন, আমি ছাত্র জীবন থেকে তার হাত ধরেই বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমার রাজনীতিতে উত্থান। চুনকা ভাই আমার মাকে মা বলতেন আমি তাকে ভাই বলতাম। তার মেয়ের পেছনে আমি আছি। যে কোনো জায়গায় সে থাকুক তার যে কোনো বিপদ আপদে অদৃশ্য শক্তির মতো তার মাথায় আমার হাত আছে। আগামী দিন যেন সুন্দর হয়, তার পাশে আমি ছিলাম ভবিষ্যতেও থাকবো। অন্যকোনো কথাবার্তা কাজে আসবে না।
তিনি আরও বলেন, আমি আগেই বলেছি এটা অন্তরের সম্পর্ক। আমার শ্রদ্ধাবোধ চুনকা ভাইয়ের জন্য আজীবন থাকবে।

পরে একে অপরকে মিষ্টি খাইয়ে দেন তৈমূর ও আইভী। এ সময় আরও উপস্থিত ছিলেন তৈমূরের স্ত্রী ফারজানা খন্দকার, কন্যা মার-ই-য়াম খন্দকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com