যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যেকোনো মুহূর্তে মানুষ ক্ষোভে রাজপথে নেমে আসবে: মির্জা ফখরুল

যেকোনো মুহূর্তে মানুষ ক্ষোভে রাজপথে নেমে আসবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো মুহূর্তে ক্ষোভে ফেটেপড়া মানুষ বর্তমান সরকারের সিংহাসন উল্টে দিতে রাজপথে নেমে আসবে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, সরকারের সব অপকর্ম ও অপশাসনের মূলোৎপাটনে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ভুয়া ও গায়েবি মামলা দায়ের এবং গ্রেফতার করাটা যেন বর্তমান সরকারের দৈনন্দিন কার্যতালিকায় স্থান পেয়েছে।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী কর্তৃত্ববাদী এ সরকার এখন পুরোপুরি ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে। বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিরোধীদলের নেতাকর্মীদের রাজনীতি থেকে সরিয়ে দিতে একের পর এক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেয়া হচ্ছে। এই লক্ষ্যে মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে। দেশকে বিরোধী দলশূন্য করতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৭নম্বর মহম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সেনবাগ উপজেলা ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেলকে গ্রেফতার সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ।

বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশ শাসনে সবক্ষেত্রে নজিরবিহীন ব্যর্থতা ঢাকতেই সরকার বানোয়াট মামলায় বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও কারাগারে আটকে রাখতে উন্মাদ হয়ে গেছে। যেকোনো মূহূর্তে ক্ষোভে ফেটেপড়া মানুষ বর্তমান সরকারের সিংহাসন উল্টে দিতে রাজপথ কাঁপিয়ে ধেয়ে আসবে। অবিলম্বে মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপির এই মুখপাত্র।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com