শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির অখিলেশের হয়ে প্রচারে মমতা

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির অখিলেশের হয়ে প্রচারে মমতা

 

প্রবাস ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশের ভোটে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস লড়ছে না, তারা সমাজবাদী পার্টিকে সমর্থন করছে। তাই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের হয়ে প্রচারণা চালাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গতকাল মঙ্গলবার সমাজবাদী পার্টির নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী কিরণময় নন্দ দেখা করেছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে।

সেই বৈঠক থেকে বেরিয়ে কিরণময় জানিয়েছেন, তৃণমূল উত্তরপ্রদেশে একটা আসনেও লড়ছে না। মমতা ব্যানার্জি অখিলেশ যাদবকে নিঃশর্ত সমর্থন করছেন। তিনি প্রচারেও যাবেন। আগামী ৮ ফেব্রুয়ারি লখনউ যাবেন মমতা।
ভোটের আগে মমতা নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারানসীতেও যেতে পারেন। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে জানিয়েছিলেন, তিনি বারানসী যেতে চান।

কিরণময় জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারি মমতা ও অখিলেশ ভার্চুয়াল বৈঠক করবেন। করোনার জন্য এখনো পর্যন্ত জনসভা করতে দিচ্ছে না নির্বাচন কমিশন। তারা ভার্চুয়াল প্রচারে জোর দিতে বলেছে। তাই মমতা ও অখিলেশ ভার্চুয়াল বৈঠক করবেন বলে ঠিক হয়েছে।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময় সমাজবাদী পার্টি তৃণমূলকে সমর্থন করেছিল। সমাজবাদী সাংসদ জয়া বচ্চন পশ্চিমবঙ্গে এসে প্রচার করেছিলেন। এবার তৃণমূলও উত্তরপ্রদেশে অখিলেশকে সমর্থন করছে।

প্রবীণ সাংবাদিক শুভাশিস মৈত্র জানান, অখিলেশ আসলে বিজেপি-বিরোধী মুখ হিসেবে মমতাকে লখনউ নিয়ে যাচ্ছেন।

এবার অখিলেশ অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে জোট করেছেন। তাছাড়া তিনি একেবারে ছোট ছোট কিছু দলের সঙ্গেও আসন সমঝোতা করেছেন। সমাজবাদী পার্টি ৩৫০টির মতো আসনে লড়তে পারে। ৩৮টি আসন তারা ছাড়তে পারে রাষ্ট্রীয় লোকদলকে। বাকিটা ছোট দলগুলি পেতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com