শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এক ভাইয়ের ফাঁসি, অন্য ভাইয়ের যাবজ্জীবন

এক ভাইয়ের ফাঁসি, অন্য ভাইয়ের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি:
বিধবা ফুফুকে উত্যক্তে বাধা দেয়ায় রেজাউল মোল্যা (২২) খুনের ঘটনায় দুই ভাইয়ের একজনকে মৃত্যুদণ্ড ও অপর ভাইকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার (২৩ জানুয়ারি) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- যশোর জেলার অভয়নগর থানার কামকুল গ্রামের সোনা মোল্যার ছেলে বাছের আলী (৫৩) এবং তার ছোট ভাই কামাল মোল্যা (৪৫)। প্রথমজনকে মৃত্যুদণ্ড ও দ্বিতীয়জনকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলার বিবরণে বলা হয়, নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামের সোহরাব মোল্যার বিধবা মেয়ে রোকেয়া বেগমকে (৪৩) প্রায়ই উত্যক্ত করতেন আসামি বাছের আলী। রোকেয়ার ভাইয়ের ছেলে রেজাইল মোল্যা বাছের আলীকে তাদের বাড়ি আসতে ও উত্যক্ত করতে নিষেধ করতেন। ২০১৯ সালের ২৬ জুন রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনার জেরে আসামি বাছের আলী ও তার ভাই কামাল মোল্যা রেজাউলের ওপর হামলা চালান। কামাল মোল্যা মোটা লাঠি দিয়ে রেজাউলকে আঘাত করেন। পরে বাছের আলী লোহার পেরেক লাগানো বাঁশ দিয়ে রেজাউলের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। আহতকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন ২৭ জুন চিকিৎসাধীন অবস্থায় রেজাউল মারা যান।

এ ঘটনায় রেজাউলের পিতা রাবুল মোল্যা নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে আজ রবিবার এ রায় দেন বিচারক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com