শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারের বড়লেখায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি

নিরাপদ খাদ্য নিশ্চতকরণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় মঙ্গলবার ২৫ জানুয়ারি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাসপাতাল রোড, উত্তর চৌমুহনী বাজার, বড়লেখা বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টুরেন্ট, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে গ্যাস সিলিন্ডারের মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, অতিরিক্ত দামে স্বাস্থ্য পরিক্ষা করা, মূল্য তালিকা দৃশ্যমান স্থান প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করা, একই ফ্রিজে ঔষধ ও কাঁচা মাছ মাংস সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতাল রোডে অবস্থিত মেসার্স মেছবাহ ফার্মেসীকে ৪ হাজার টাকা, শাহজালাল ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারকে ৭ হাজার টাকা, ডক্টর ফার্মেসীকে ৫ হাজার টাকা, উত্তর চৌমুহনী বাজারে অবস্থিত মারুফ ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, বড়লেখা বাজারে অবস্থিত র‌্যাপিড সলিউশন গ্যাস হাউজকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

 

পরিচালিত অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমীন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com