শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ময়মনসিংহে দরজায় তালা দিয়ে ভেতরে জমজমাট কোচিং, প্রাইভেট ‘বাণিজ্য’

ময়মনসিংহে দরজায় তালা দিয়ে ভেতরে জমজমাট কোচিং, প্রাইভেট ‘বাণিজ্য’

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ নগরীর কোচিং পাড়া নামে খ্যাত নাহা রোড এবং বাউন্ডারি রোডের কোচিং সেন্টারগুলো সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৌশলে কোচিং ও প্রাইভেট বাণিজ্য করে যাচ্ছে। বিষয়টি নিয়ে এলাকার অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল বুধবার গিয়েও অভিযোগের সত্যতা মিলেছে। দেখা গেছে, ভবন কিংবা বাসার ফটকে তালা দিয়ে ভেতরে কৌশলে এসব কোচিং বাণিজ্য চলছে।

বিকেল ৩টা থকে রাত ৮টা পর্যন্ত কোচিং চলে বেপরোয়াভাবে। স্থানীয়দের অভিযোগ, এসব কোচিংয়ের বিরুদ্ধে প্রশাসনেরও তেমন কোনো অভিযান চোখে পড়ে না।
এদিকে, এসব কোচিং সেন্টারে আসা অভিভাবকদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আবার একাধিক অভিভাবক বলেছেন, কোচিং সেন্টার খোলা থাকলে শিক্ষার্থীরাই সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠে। অন্য বন্ধুদের তুলনায় পিছিয়ে পড়বে এমন ভাবনায় শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়েই কোচিংয়ে আসছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড, নাহা রোডসহ এর আশেপাশে প্রায় ২ শতাধিক কোচিং ও প্রাইভেট সেন্টার গড়ে উঠেছে। ভাড়া বাসায় গাদাগাদি পরিবেশে কোচিং করানো হয়। এখানকার পড়াশুনার মান নিয়ে প্রশ্ন আছে সব সময়ই। শুধু কোচিং ব্যবসা করেই ওই এলাকায় ৫/৬ তলা ভবনের মালিক হয়েছেন অনেক ব্যবসায়ী। এসব কোচিং ব্যবসায়ীদের অধিকাংশই সরকারি আইনের কোনো তোয়াক্কা করেন না। শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধের সরকারি নির্দেশনা এলেও এরা অনেকেই এ নিয়ম মানছেন না।

জানা গেছে, নিজেদের ব্যবসা চালু রাখতে কোচিং মালিকরা ঘর কিংবা ভবনের ফটকে তালা দিয়েছেন। শিক্ষার্থীরা ভিন্ন পথ দিয়ে ২/৩ জন করে সেই কোচিংয়ে যাচ্ছে। আবার একইভাবে বের হয়ে আসছে।
অনেক অভিভাবক দূর থেকে শিশুদের নামিয়ে দিয়ে আড়ালে চলে যাচ্ছেন। সব মিলিয়ে চলছে এক ধরনের লুকোচুরি খেলা। গত বুধবারও নাহা রোড এবং বাউন্ডারি রোডে গিয়ে এমন দৃশ্যের দেখা মেলেছে। তবে স্থানীয়রা জানান, বিকেল ৩টার পর রাত ৮টা পর্যন্ত ব্যবসা জমে থাকে।

বাউন্ডারি রোডের স্থায়ী বাসিন্দা জেলা শ্রমিক লীগ নেতা রাকিবুল ইসলাম শাহীন। রাকিবুল ইসলাম শাহীন বলেন, এলাকার কোচিং বাণিজ্য দেখে তিনি বিস্মিত। তিনি বলেন, অনেক সেন্টারে এক ব্যাচেই ৫০ থেকে ১০০ শিক্ষার্থী পর্যন্ত রয়েছে।

এদিকে, সচেতন মহল কোচিং সেন্টারে যাওয়া অভিভাবকদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলেছেন। একাধিক ব্যক্তি বলেন বাবা-মা যদি সন্তানকে ঝুঁকির মাঝে ফেলেন তাহলে সমাজ আর রাষ্ট্রের করার কী আছে।

বিস্ময়ের বিষয় হলো, নাহা রোড আর বাউন্ডারি রোডের এমন কোচিংয়ের হোতাদের বিরুদ্ধে প্রশাসনের কোনো পদক্ষেপই নেই। কখনও কখনও নাম কা ওয়াস্তে কিছু টাকা জরিমানা দিয়েই খালাস পেয়ে যান কোচিং মালিকরা। যে কারণে প্রশাসনকে এরা ভয়ও পায় না। জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ওই এলাকায় কোচিং চালুর বিষয়টি তাদের নজরেও এসেছে। তারা এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com