টাঙ্গাইল প্রতিনিধি :
সখীপুরে সরকারি খাস জমিতে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে তোতা মিয়া নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত মো.তোতা মিয়া ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, সরকারি খাস জমিতে মাটি কাটার অপরাধে তোতা মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
Leave a Reply