শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রায় শুনে শিশুর মতো কাঁদলেন সিনহার মা

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রায় শুনে শিশুর মতো কাঁদলেন সিনহার মা

নিজস্ব প্রতিবেদক :
রায়ের পর যা বললেন সিনহা হত্যার দণ্ডপ্রাপ্তরা
সিনহাকে স্যালুট দিয়েও হত্যায় সহযোগিতা কেন
সিনহা হত্যা মামলায় খালাস পেলেন যে ৭ জন
গুলি করেন লিয়াকত, প্রদীপের লাথিতে নিস্তেজ হয় সিনহা: বিচারক
সিনহা হত্যায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
প্রায় ১৮ মাস পর ছেলে হত্যার বিচার পেয়ে শিশুর মতো কেঁদেছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তার।
সোমবার বহুল আলোচিত সিনহা হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ দুজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। এছাড়া সাতজনকে খালাস দেওয়া হয়েছে।

রায়ের পর সিনহার মা নাসিমা আক্তার শিশুর মতো কেঁদেছেন বলে জানিয়েছেন বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

শারমিন বলেন, সিনহা ছিল আমাদের পরিবারের ‘সোর্স অব হ্যাপিনেস (খুশির উৎস)’। তার মৃত্যুর পর ভগ্নহৃদয় নিয়ে আমরা বেঁচে আছি। তবু আমরা আজও হাসি, আজও কাঁদি। রায় ঘোষণার পর আজ আমার মা অনেকক্ষণ কাঁদলেন। বহুদিন পর মাকে শিশুর মতো কাঁদতে দেখেছি। আজ মায়ের জন্য অবশ্যই একটি আবেগঘন দিন ছিল।

তিনি বলেন, আজ এটাও প্রমাণিত হলো- কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে শাস্তি পেতে হবে। সাতজনের খালাসের বিরুদ্ধে আপলি করবেন কিনা- জানতে চাইলে শারমিন বলেন, আইনজীবীদের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

সিনহার বোন বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কাম্য নয়। অপরাধ কেউ করে থাকলে তারও আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে। আমরা চাই পুরোপুরি বিচারবহির্ভূত হত্যা বন্ধ হোক।

সোমবার বিকেলে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায়ে টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। এছাড়া রায়ে ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস দিয়েছে আদালত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com